Current Bangladesh Time
শুক্রবার জুলাই ৩১, ২০২৬ ৫:৪১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দেবকে ‘দেখে নেওয়ার’ হুমকি দিলেন সৌরভ! 
Saturday December 4, 2021 , 1:55 pm
Print this E-mail this

দেব-সৌরভের এই দাদাগিরির টনিক স্পেশাল এপিসোডটি সম্প্রচারিত হবে খুব শিগগিরই

দেবকে ‘দেখে নেওয়ার’ হুমকি দিলেন সৌরভ!


মুক্তখবর বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় অভিনেতা দেবকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার ইনস্টাগ্রাম লাইভে দেবকে এভাবেই সতর্ক করেছেন সৌরভ। এখন খবরে চমকে যাবেন যে কেউ। কারণ দেবের সঙ্গে সৌরভ গাঙ্গুলির সম্পর্ক বরাবরই ভালো। গাঙ্গুলির ফ্যান দেব। আর সেখানে দেখে নেওয়ার হুমকির মতো ঘটনা! আসলে গোটা ঘটনাই ঘটেছে মজার ছলে, দেবের মুক্তির অপেক্ষায় থাকা ‘টনিক’ নামের ছবিকে ঘিরে। ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ছবির প্রমোশনে জি বাংলার জনপ্রিয় শো ‘দাদাগিরি’র মঞ্চে হাজির হয়েছিলেন দেব ও পরিচালক অভিজিৎ সেন। শুটিং ফ্লোর থেকেই সোশ্যাল মিডিয়ায় লাইভে আসেন দেব। লাইভে এসে সৌরভের ভূয়সী প্রশংসা করে দেব বলেন, ‘আমার প্রতি ছবির প্রচারণা শুরু বা শেষ হয় সৌরভ গাঙ্গুলির এই জনপ্রিয় শো দাদাগিরি দিয়ে। দাদাগিরিতে না আসলেই নয় আসলে।’ প্রতিউত্তরে মজার ছলে সৌরভ বলেন, ‘প্রতি সিজনে যদি তুমি একবার করে না আসো দাদাগিরিতে তাহলে তোমাকে (দেব) দেখে নেব। দেব অনেকগুলো করে ছবি করে, আর দাদাগিরির শো-তে একটা স্পেশ্যাল করবে। সেটা না হলে কিন্তু দাদা দেবকে ছাড়বে না, এসএমএস করবে… একটা সিজনও গ্যাপ দেওয়া চলবে না’।এরপর ছবিটির সাফল্যের শুভকামনা জানিয়ে সৌরভ বলেন, ‘দেব আছে মানে সিনেমা তো ভালো হবেই। আমি সামান্য কিছু ক্লিপিং দেখেছি, খুব ভালো লেগেছে। পরাণদা রয়েছেন, উনি অসামান্য অভিনেতা। সম্প্রতি দেবের গোলন্দাজ রিলিজ করেছে, অসাধারণ ছবি। আমি জানি এটাও একটা সফল ছবি হবে’। দেব-সৌরভের এই দাদাগিরির টনিক স্পেশাল এপিসোডটি সম্প্রচারিত হবে খুব শিগগিরই।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম