Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২৩, ২০২৬ ১০:৩০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » আগামীকাল বরিশাল আসছেন পুলিশ মহাপরিদর্শক 
Tuesday November 16, 2021 , 4:30 pm
Print this E-mail this

গোটা বরিশাল নগরীকে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে

আগামীকাল বরিশাল আসছেন পুলিশ মহাপরিদর্শক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল বুধবার (নভেম্বর ১৭) বরিশাল আসছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। সফরে একটি সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ ছাড়াও মেট্রোপলিটন পুলিশের কমান্ড আন্ড কন্ট্রোল সেন্টার এবং নবনির্মিত বিমান বন্দর থানা ভবন উদ্বোধন করবেন তিনি।

পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সফর ঘিরে সাজ সাজ রব বিরাজ করছে বরিশাল জেলা পুলিশ লাইনে। পুলিশ প্রধানের সফর ঘিরে বরিশাল নগরী কঠোর নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান। সূচি অনুযায়ী বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে আকাশ পথে বরিশালের উদ্দেশে রওনা হবেন আইজিপি। সকাল ১০টা ৩৫ মিনিটে প্রধান অতিথি হিসেবে বরিশাল জেলা পুলিশ লাইনে মেট্রোপলিটন পুলিশের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং নবনির্মিত বিমান বন্দর থানা ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করবেন আইজিপি। পরে জেলা পুলিশ লাইনে মেট্রোপলিটন পুলিশের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন আইজিপি। অনুষ্ঠানে মেট্রো ও রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। সমাবেশ শেষে সন্ধ্যার ফ্লাইটে ঢাকার উদ্দেশে বরিশাল ত্যাগ করবেন তিনি। মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান বলেন, ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মেট্রোপলিটন পুলিশকে জনবান্ধব, মানবিক ও কমিউনিটি পুলিশিং’র প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হবে। পুলিশ প্রধানের সফর ঘিরে গোটা বরিশাল নগরীকে ঢেকে রাখা হয়েছে কঠোর নিরাপত্তার চাদরে।




Archives

Image
বরিশালের প্রয়াত বিএনপি নেতা কামরুল আহসান শাহীনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ
Image
বরিশাল সিটি প্রশাসকের সঙ্গে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ
Image
বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা
Image
বরিশাল দক্ষিণ জেলা যুবদল নেতাদের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের তাগিদ রহমাতুল্লাহ্’র
Image
বরিশাল শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে