Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ৩০, ২০২৬ ৪:৫৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আব্বু সুস্থ আছেন, ভালো আছেন : আঁখি আলমগীর 
Friday October 29, 2021 , 3:48 pm
Print this E-mail this

দয়া করে অমানুষের মত গুজব ছড়াবেন না, আপনারাও কোন বাবা মায়ের সন্তান

আব্বু সুস্থ আছেন, ভালো আছেন : আঁখি আলমগীর


মুক্তখবর বিনোদন ডেস্ক : এর আগেও একাধিকবার ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানো হয়। বৃহস্পতিবার ২৮ অক্টোবর দিবাগত রাতে আবারও খবর ছড়াতে থাকে এই নায়ক আর নেই। বেশ কিছু আইডি ও পেজে পোস্ট দিয়ে তিনি মারা গেছেন বলে দাবি করা হয়। যা দ্রুতই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। পরে খোঁজ নিয়ে জানা যায়, ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেতা সুস্থ আছেন এবং বাসাতেই রয়েছেন। যা ছড়িয়েছে তা গুজব। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিসিতে গিয়েছিলেন আলমগীর। সেখানে পরিচালক ও প্রযোজকদের সঙ্গে সময় কাটিয়েছেন। আড্ডা দিয়েছেন নায়ক সাইমনের সঙ্গেও৷

মিথ্যা তথ্যে আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন তার মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর৷ তিনি ২৯ অক্টোবর মধ্যরাতে ফেসবুকে এক পোস্টে লেখেন, আব্বু সুস্থ আছেন, ভালো আছেন। দয়া করে অমানুষের মত গুজব ছড়াবেন না। আপনারাও কোন বাবা মায়ের সন্তান। এত ঘৃণ্য কাজ কিভাবে করতে পারেন? এদিকে এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক, নায়ক জায়েদ খানও। তিনি বলেন, এটা খুবই নিম্নমানের কাজ। একটি শ্রেণি অনলাইনে নিয়মিত এমন গুজব ছড়াতে থাকে। আমরা শিগগিরই ব্যবস্থা নিতে যাচ্ছি এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম