Current Bangladesh Time
শুক্রবার জুলাই ৩১, ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » এবার নোবেলের বিরুদ্ধে থানায় জিডি 
Monday May 24, 2021 , 10:20 pm
Print this E-mail this

তরুণ গায়ক মাঈনুল আহসান নোবেল কেন্দ্র করে বিতর্ক যেন পিছু ছাড়ছে না

এবার নোবেলের বিরুদ্ধে থানায় জিডি


মুক্তখবর বিনোদন ডেস্ক : তরুণ গায়ক মাঈনুল আহসান নোবেল কেন্দ্র করে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এবার তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গীতিকার ও সুরকার ইথুন বাবু। ইথুন বাবুর অভিযোগ – ‘নোবেলম্যান’ ফেসবুক পেজ থেকে তাকে ‘চোর’ অ্যাখ্যায়িত করে হেয়প্রতিপন্ন করা হয়েছে। তিনি ছাড়াও আরো কয়েকজন শিল্পীকে নিয়ে ‘ষড়যন্ত্রমূলকভাবে’ সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরণের বক্তব্য তুলে ধরেছেন নোবেল। এ অভিযোগে রোববার রাত ১০টার দিকে ঢাকার হাতিরঝিল থানায় জিডি করেন ইথুন বাবু। থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর ফায়সাল বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে ইথুন বাবু বলেন, ভক্ত-শ্রোতাদের কাছে আমার সম্মান নষ্ট করেছে নোবেল। শুধু আমাকে নিয়ে নয়, সে জেমস ভাইকেও তাচ্ছিল্য করেছে। এটি মেনে নেওয়া যায় না। আপাতত জিডি করলাম। মানহানির মামলার প্রস্তুতি নিচ্ছি। এর আগে এক প্রতিবেদককে বাসা থেকে তুলে নিয়ে আসার হুমকির অভিযোগে নোবেলের বিরুদ্ধে জিডি করেছে সময় টেলিভিশন কর্তৃপক্ষ।




Archives

Image
বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা
Image
বরিশালে জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ
Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী