Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২৩, ২০২৬ ১১:২২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » বিএমপি’র দূরদর্শীতায় ৪৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার ৩ 
Saturday May 8, 2021 , 7:56 pm
Print this E-mail this

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ

বিএমপি’র দূরদর্শীতায় ৪৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার ৩


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ মে) ৪:৪০ থেকে শুক্রবার (৭ মে) ৮:৫০ পর্যন্ত গোয়েন্দা শাখা, বিএমপি নগরীর বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন। এসআই মসরুদ উদ্দিন সহ সঙ্গীয় অফিসারবৃন্দ অভিযানে, ৬ মে ৪:১৫-এ কোতয়ালী মডেল থানাধীন ২২নং ওয়ার্ডস্থ জিয়া সড়কের পূর্ব মাথায় পাকা রাস্তায় এয়ারপোর্ট থানাধীন ৪ নং চাঁদ পাশা ইউপি’র ৬ নং ওয়ার্ডস্থ বকশিরচর মোঃ বজলু হাওলাদারের ছেলে আলী হোসেন হাওলাদার (২৬) কে ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজা সহ গ্রেফতার, একই দিন ৪:২০-এ পুলিশ পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এসআই শহিদুল ইসলাম সহ সঙ্গীয় অফিসারবৃন্দ অভিযান পরিচালনায় কোতয়ালী মডেল থানাধীন বিসিসি ১৯ নং ওয়ার্ডস্থ নতুন বাজার, আদি শ্বশ্মান কলোনির ২য় গলির সামনে পাঁকা রাস্তায় উজিরপুর থানাধীন জল্লা ইউনিয়নের বাসিন্দা মৃত মজনু শিকদারের ছেলে মোঃ রাজা সিকদার (২৮) কে ১০০ (একশত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার এবং এসআই রাফসান জানি সহ সঙ্গীয় অফিসারবৃন্দ ৭ মে ৮:৫০-এ কাউনিয়া থানাধীন ১নং ওয়ার্ডস্থ হাজেরা খাতুন স্কুল সড়কের সালাউদ্দিন হাওলাদারের গ্যারেজের সামনে পাকা রাস্তায় অভিযানে, ঝালকাঠি জেলার নলছিটি থানার মোল্লারহাট ইউনিয়ন ও এয়ারপোর্ট থানাধীন ২৯নং ওয়ার্ডস্থ কাশিপুর ইছাকাঠী দিঘীর পাড়ের বাসিন্দা মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ মনির হোসেন বাবু (২৮) কে ১০০ (একশত) গাঁজা সহ গ্রেফতার করেন। (২৫০+১০০+১০০) সর্বমোট ৪৫০ (চারশত) গ্রাম গাঁজা সহ ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




Archives

Image
বরিশালের প্রয়াত বিএনপি নেতা কামরুল আহসান শাহীনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ
Image
বরিশাল সিটি প্রশাসকের সঙ্গে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ
Image
বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা
Image
বরিশাল দক্ষিণ জেলা যুবদল নেতাদের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের তাগিদ রহমাতুল্লাহ্’র
Image
বরিশাল শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে