Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » করোনা বিস্তার রোধে সরকারি নির্দেশনা মোতাবেক দিনে চলবে না ফেরি 
Saturday May 8, 2021 , 1:20 am
Print this E-mail this

শুধু রাতের বেলায় পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলাচল করবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি

করোনা বিস্তার রোধে সরকারি নির্দেশনা মোতাবেক দিনে চলবে না ফেরি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : করোনা বিস্তার রোধে সরকারি নির্দেশনা মোতাবেক শনিবার (৮ মে) থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরিঘাটে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ থাকবে। শুধু রাতের বেলায় পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলাচল করবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। শনিবার রাত সাড়ে ১২টার দিকে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো: তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ঈদে গণপরিবহন বন্ধ থাকায় মানুষ গাদাগাদি করে ফেরিতে করে পার হয়ে বাড়ি ফিরছেন। শুক্রবার ছুটির দিন হওয়ায় এ প্রবণতা কয়েকগুণ বেশি দেখা যায়। ফেরিতে মানুষ পারাপারের ছবি রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা দিনজুড়ে। এমনকী কোনো কোনো ফেরিতে মানুষের জন্য জায়গা পায়নি গাড়ি। পরিস্থিতি দেখে করোনা সংক্রমণ আরো বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় এমন নির্দেশনা দিলো বিআইডব্লিউটিসি। এদিকে শুক্রবার বিকেলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ফেরিতে গাদাগাদি করে ভ্রমণের কারণেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। এ সময় তিনি দেশের মানুষকে ভিড়ের মধ্যে দোকানপাট ও শপিংমলে না যাওয়ার জন্য আহ্বান জানান।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক