Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৪:০৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ 
Monday March 26, 2018 , 9:12 pm
Print this E-mail this

দিবসটি উপলক্ষে কীর্তনখোলা নদীতে এক নৌকা বাইচের আয়োজন করে জেলা প্রসাশন

বরিশালে বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে। আজ সোমবার (২৬ মার্চ) প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে বরিশাল জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন স্বাধীনতা স্তম্ভে ও পরে নগরের ৩০ গোডাউনের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ। এর পরপরই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান, পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন, ডিআইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান এবং পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ অন্যান্যরা। এছাড়া শহীদে বেদিতে পুষ্পমাল্য অর্পন করেন নৌ পুলিশ, বরিশাল কর অঞ্চলের কর কমিশনার, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, গণপূর্ত বিভাগ, জোনাল সেটেলমেন্ট অফিস, সিভিল সার্জন, বরিশাল জেনারেল হাসপাতাল, বরিশাল ক্লাব, বিআইডব্লিউটিএ, জেলা পরিষদ, জেলা আনসার ভিডিপি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এনজিও ফোরাম, পরিবেশ অধিদপ্তর, বরিশাল সদর সাব রেজিস্ট্রি অফিস, বাংলাদেশ বেতার, নার্সিং কলেজ, মহিলা ক্লাব, বরিশাল কেন্দ্রীয় কারাগার, ওজোপাডিকো লিমিটেড, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। পরে নগরীর ত্রিশ গোডাউন সংলগ্ন বধ্যভূমি অভিমুখে পদযাত্রা করেন তারা। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন ভবন সমূহে যথযোগ্য মর্যদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একই সাথে জেলা পুলিশ লাইনস মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৮টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ঢাকাসহ সারাদেশের সাথে একযাগে সমস্বরে জাতীয় সংগীত পরিবেশিত হয়। সেখানে হাজারো শিক্ষার্থীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, সাধারণ মানুষ স্বতস্ফুর্তভাবে অংশ নেন। পরে বঙ্গবন্ধু উদ্যানে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় সালাম ও অভিবাদন গ্রহণ করেন বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও কুচকাওয়াজে অংশ নেয় পুলিশ, আনসার, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান। কুচকাওয়াজ শেষে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ৮টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সকাল সাড়ে ৯টায় উত্তর ও দক্ষিন জেলা বিএনপি এবং সকাল সোয়া ১০টায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পার্টি, বাসদ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও সকাল ১০টায় বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধারা। স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি ও আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিআইডব্লিউটিএ’র মেরিন ওয়ার্কশপ ঘাটে নোঙ্গর করা নৌ বাহিনী এবং কোস্টগার্ডের দুটি জাহাজ সর্বসাধারনের প্রদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে মঙ্গলবার বিকেল ৩টায় কীর্তনখোলা নদীতে এক নৌকা বাইচের আয়োজন করে জেলা প্রসাশন।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক