Current Bangladesh Time
রবিবার জুলাই ২৬, ২০২৬ ১১:২৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » যুব মহিলা লীগের কেন্দ্রীয় পূর্নাঙ্গ কমিটির অনুমোদন 
Friday July 28, 2017 , 3:19 pm
Print this E-mail this

সহ-তথ্য ও গবেষণা সম্পাদক নির্বাচিত করা হয় তানিয়া সুলতানা হ্যাপিকে

যুব মহিলা লীগের কেন্দ্রীয় পূর্নাঙ্গ কমিটির অনুমোদন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব মহিলা লীগের কেন্দ্রীয় পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেন।সোমবার বিকেলে ধানমন্ডির আওয়ামীলীগ কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।নবগঠিত এ কমিটির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক নির্বাচিত করা হয় তানিয়া সুলতানা হ্যাপিকে।তাকে এ পদে নির্বাচিত করার জন্য তিনি জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল দিদিকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।উল্লেখ্য, তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও বনগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ খুরশিদ উদ্দিন সাহেবের কন্যা।আওয়ামী পরিবারের সন্তান হ্যাপি তার বাবার উতসাহ, অনুপ্রেরণায় রাজনীতিতে প্রবেশ করেন।বিএনপি, জামাত-জোট সরকার এবং ওয়ান ইলেভেনের সময় রাজপথে আন্দোলন সংগ্রামে বিশেষ ভূমিকা রাখেন।এর আগে তিনি ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

 

 




Archives

Image
বরিশাল নগরী থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি
Image
আহত সাংবাদিকের পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি
Image
বরিশাল বিসিক শিল্প নগরী থেকে যুবকের লাশ উদ্ধার
Image
বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে আটক করে পুলিশে দিল জনতা