Current Bangladesh Time
রবিবার জুলাই ২৬, ২০২৬ ১১:২২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের লিটন বাশার বেঁচে থাকবেন তাঁর কর্মযজ্ঞে 
Thursday July 27, 2017 , 1:45 pm
Print this E-mail this

সাহসী সাংবাদিক লিটন বাশার ৪৫ বছর বয়সে যা অর্জন করেছিলেন পরিণত বয়সে একজন সাংবাদিক তা অর্জন করতে পারবেন না

বরিশালের লিটন বাশার বেঁচে থাকবেন তাঁর কর্মযজ্ঞে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : লিটন বাশার ছিলেন একজন সত ও সাহসী সাংবাদিক।বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে তিনি পাঠকের মনে স্থান করে নিয়েছিলেন।মানুষ তাঁকে কোনদিন ভুলবে না।তাঁর কাজই তাঁকে চিরদিন মানুষের মাঝে বাঁচিয়ে রাখবে।সাহসী সাংবাদিক লিটন বাশার ৪৫ বছর বয়সে যা অর্জন করেছিলেন পরিণত বয়সে একজন সাংবাদিক তা অর্জন করতে পারবেন না। পরিশ্রম, সত সাহস ও মেধাই তাঁকে এই উচ্চ স্থানে পৌঁছে দিয়েছে। এ কারনেই আজ মানুষ তাঁকে এত শ্রদ্ধা ভওে স্মরণ করে।লিটন বাশারের পিতা আব্দুল কাদের হাওলাদার অশ্রুসিক্ত কন্ঠে বলেন,‘সন্তানের লাশ বহন করা যে কত কঠিন তা আমি উপলব্ধি করেছি।’তিনি আরো বলেন,‘বিভিন্ন প্রতিকূল সময়ে তাকে সাংবাদিকতা পেশা ছেড়ে দিতে বললেও লিটন এ পেশা ছাড়েনি।’লিটন বাশার ছিলেন বরিশাল শহরে একজন সাংবাদিক নেতা,তাঁর গুনের কথা লিখে কোনদিনই শেষ করা সম্ভব নয়।তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান, বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দখিনের মুখ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। উল্লেখ্য, কাউকে কিছু না বলইে গত ২৭ জুন’১৭ নিয়তির ডাকে হঠাত করেই তিনি চলে যান অনেক দূরে,বহু দূরে,না ফেরার দেশে,যেখান থেকে কেউ আর ফিরে আসেনি কখনও।তিনি ছিলেন,এক দুর্দান্ত রসিক,খাঁটি প্রতিবাদী, পরোপকারী,নীতিবান সংগঠক,রাজপথে সাংবাদিকদের দাবি কিংবা নির্যাতনের প্রতিবাদের একমাত্র প্রাণ,উদারমনা এবং সর্বোপরী একজন সাহসী সাংবাদিক।

আল্লাহ্ যেন তাঁকে জান্নাত বাসী করেন।আমিন।

বরিশাল মুক্তখবর পরিবারের-এর পক্ষ থেকে লিটন বাশারকে বিনম্র শ্রদ্ধা।

 

 

 




Archives

Image
বরিশাল নগরী থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি
Image
আহত সাংবাদিকের পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি
Image
বরিশাল বিসিক শিল্প নগরী থেকে যুবকের লাশ উদ্ধার
Image
বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে আটক করে পুলিশে দিল জনতা