Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২৩, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » বরিশালের বানারীপাড়ায় যুব সমাজকে খেলার মাঠে ফেরাতে ওসি হেলাল উদ্দিনের বল ও জার্সি বিতরণ 
Saturday January 23, 2021 , 12:44 pm
Print this E-mail this

‘‘যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই”-শ্লোগানে ওসির ব্যক্তিগত তহবিল থেকে এই উদ্যোগ

বরিশালের বানারীপাড়ায় যুব সমাজকে খেলার মাঠে ফেরাতে ওসি হেলাল উদ্দিনের বল ও জার্সি বিতরণ


রাহাদ সুমন, অতিথি প্রতিবেদক : বরিশালের বানারীপাড়ায় যুব সমাজকে খেলার মাঠে ফেরাতে ওসি মোঃ হেলাল উদ্দিন বল ও জার্সি বিতরণ করেছেন। শুক্রবার (২২ জানুয়ারি) বিকালে পৌর শহরের প্রাণকেন্দ্র বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট স্কুল মাঠে ওসি মোঃ হেলাল উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ খেলার সামগ্রী বিতরণ করেন।মূলত যুব সমাজকে মাদকসহ যাবতীয় অনৈতিক কাজ থেকে দূরে রাখতে তাদের মাঠমুখী করে খেলাধুলায় মনোনিবেশ করাতে তার এ প্রয়াস। ‘‘যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই”-এই শ্লোগানকে সামনে রেখে ওসি ব্যক্তিগত তহবিল থেকে এই উদ্যোগ গ্রহন করেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন বলেন মাদকের ছোবলে যুব সমাজ ধ্বংসের মুখে, এই সর্বনাশা নেশা থেকে ছাত্র ও যুবকদের রক্ষায় লেখা ধুলার বিকল্প নেই। মাদক ও স্মার্ট ফোনের কারনে মাঠে খেলাধুলার অভাব পরিলক্ষিত হচ্ছে। ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করে অতীত ঐতিহ্য ফিরিয়ে এনে কিশোর ও যুবসমাজকে মাঠমুখী করতে পারলে মাদকমুক্ত সমাজ বিনির্মাণ করা সম্ভবপর হবে। পাশাপাশি তাদের শরীর ও মনেরও বিকাশ ঘটবে। এদিকে মানবিক ওসি হেলাল উদ্দিনের এ দূরদৃষ্টি সম্পন্ন উদ্যোগকে বানারীপাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দসহ স্থানীয় সচেতনমহল সাধুবাদ জানিয়েছেন।




Archives

Image
বরিশালের প্রয়াত বিএনপি নেতা কামরুল আহসান শাহীনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ
Image
বরিশাল সিটি প্রশাসকের সঙ্গে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ
Image
বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা
Image
বরিশাল দক্ষিণ জেলা যুবদল নেতাদের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের তাগিদ রহমাতুল্লাহ্’র
Image
বরিশাল শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে