Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ৩০, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পৃথিবীর মায়া কাটিয়ে ওপারে পাড়ি দিলেন গুণী অভিনেতা আব্দুল কাদের 
Saturday December 26, 2020 , 5:55 pm
Print this E-mail this

বাকের ভাই আর বদি, এই দুই চরিত্রই দর্শকের মনে দাগ কেটেছিল, সেই থেকে সুপরিচিত হয়ে ওঠেন

পৃথিবীর মায়া কাটিয়ে ওপারে পাড়ি দিলেন গুণী অভিনেতা আব্দুল কাদের


মুক্তখবর বিনোদন ডেস্ক : পৃথিবীর মায়া কাটিয়ে ওপারে পাড়ি দিলেন গুণী অভিনেতা আব্দুল কাদের। শনিবার (২৬ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। আব্দুল কাদের এভারকেয়ার হাসপাতালে শনিবার সকাল ৮টা ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজ বাদ জোহর রাজধানীর মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল মসজিদে আব্দুল কাদেরের প্রথম জানাজা সম্পন্ন হয়। জানাজায় অংশ নেন অভিনেতার আত্মীয়-স্বজন, ঘনিষ্ঠজন ও মসজিদের মুসুল্লিরা। দুপুর ৩টার দিকে আব্দুল কাদেরের মরদেহ সহকর্মী ও সর্বস্তরের মানুষকে শ্রদ্ধা জানানোর জন্য মিরপুর থেকে রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নেওয়া হয়। সেখানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, ফেরদৌসী মজুমদার, ত্রপা মজুমদার, রামেন্দু মজুমদার, এস এ হক অলিকসহ অনেকেই আব্দুল কাদেরকে শ্রদ্ধা জানান। শিল্পকলায় প্রয়াত আব্দুল কাদেরকে ঘিরে শ্রদ্ধার আয়োজন শেষ হয় ৪টা ৫ মিনিটে। এরপর আব্দুল কাদেরের মরদেহ নেওয়া হয় রাজধানীর বনানী কবরস্থানে। সেখানে তাঁর দ্বিতীয় জানাজা হয়। এরপর দাফন সম্পন্ন হয়।

আব্দুল কাদেরের মৃত্যুতে বিনোদন অঙ্গনজুড়ে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিনোদন ও অন্যান্য অঙ্গনের মানুষেরাও প্রয়াতের মৃত্যুতে গভীর শোক ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। আব্দুল কাদেরের প্যানক্রিসের (অগ্ন্যাশয়) ক্যানসার জটিল আকার ধারণ করলে গত ৮ ডিসেম্বর তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। বেশ কিছু পরীক্ষার পর ১৫ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চেন্নাইয়ের ভেলোর শহরের সিএমসি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর ২০ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এ অভিনেতাকে। এরপর তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। গতকাল শুক্রবার মধ্যরাতে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে সবচেয়ে জনপ্রিয়তা পান আব্দুল কাদের। বাকের ভাই আর বদি, এই দুই চরিত্র নব্বই দশকে বিপুল দর্শকের মনে দাগ কেটেছিল। সেই থেকে সুপরিচিত হয়ে ওঠেন আব্দুল কাদের। হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ নাটকে দুলাভাই চরিত্রেও দারুণ প্রশংসিত হন আব্দুল কাদের। বহু একক ও ধারাবাহিক নাটকের পাশাপাশি তাঁকে নিয়মিত দেখা গেছে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তে। ১৯৫১ সালে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার সোনারং গ্রামে জন্মগ্রহণ করেন অভিনেতা আব্দুল কাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে কর্মজীবন শুরু করেন শিক্ষকতা দিয়ে। বিটপী বিজ্ঞাপনী সংস্থায় এক্সিকিউটিভ হিসেবে চাকরির পর আন্তর্জাতিক কোম্পানি বাটায় চাকরি করেছেন ৩৫ বছর।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম