Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৫, ২০২৬ ৫:৪৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » বরিশালে ডিবি পুলিশের অভিযান, ৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার 
Thursday December 24, 2020 , 4:50 pm
Print this E-mail this

মহিউদ্দিন মাহির ম্যাসেজ একটাই-হে মাতৃতুল্য নারীকুল, ছেড়ে দেন মাদককুল, না হলে কাঁদবে জাতিকুল

বরিশালে ডিবি পুলিশের অভিযান, ৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর চরকাউয়া খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। কোতয়ালি মডেল থানাধীন ওই এলাকায় আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন মাহির নেতৃত্বে একটি টিম হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় কুমিল্লার কোতয়ালি থানাধীন এলাকার মোহাম্মদ অপু মিয়া ও তার স্ত্রী মোসাম্মৎ বর্ষা আক্তারের কাছ থেকে ব্যাগভর্তি গাঁজা উদ্ধার করে। গোয়েন্দা পুলিশ জানায়, ডিবি পুলিশের চৌকশ কর্মকর্তা মহিউদ্দিন মাহি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চরকাউয়া খেয়াঘাট এলাকায় মাদক ব্যবসায়ী অবস্থান করছে এবং তাদের কাছে বিপুল পরিমাণ মাদক আছে। এই খবরের ভিত্তিতে এসআই মহিউদ্দিন মাহি সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে হানা দিয়ে মোসাম্মৎ বর্ষা আক্তার ও তার স্বামী অপু মিয়াকে একটি ট্রলি ব্যাগসহ আটক করে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে এসআই মহিউদ্দিন মাহি জানান, মোহাম্মদ অপু মিয়া ও তার স্ত্রী মোসাম্মৎ বর্ষা আক্তার কুমিল্লা জেলার বাসিন্দা হলেও তারা বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে এর পূর্বেও একাধিকবার বরিশালে মাদকের চালান নিয়ে আসে এবং বিভিন্ন ব্যক্তির কাছে পৌঁছে দিত। এবারও বরিশাল শহরের রসুলপুর এলাকার এক ব্যক্তিকে পৌঁছে দেওয়ার উদ্দেশে গাঁজার চালান নিয়ে আসে। কিন্তু এর আগে চালানটি চরকাউয়া খেয়াঘাটে ধরা পড়ে। এই মাদক উদ্ধারের ঘটনায় কোতয়ালি মডেল থানায় এসআই মহিউদ্দিন মাহি নিজেই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ডিবি পুলিশের এই চৌকশ কর্মকর্তা মহিউদ্দিন মাহির ম্যাসেজ একটাই-হে মাতৃতুল্য নারীকুল, ছেড়ে দেন মাদককুল, না হলে কাঁদবে জাতিকুল।




Archives

Image
‘চ্যানেল আই’ : প্রতিষ্ঠার ২৮ বছর, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা
Image
ভুল বোঝাবুঝির অবসান, অভিযোগ প্রত্যাহার
Image
পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ রোধ ও সঞ্চয় বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ
Image
বরিশালে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার
Image
বরিশালে সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর হামলা