Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২৩, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » সাভারে এক কলেজছাত্রীর আপত্তিকর ভিডিও প্রকাশ, হত্যা চেষ্টার অভিযোগে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার 
Sunday December 6, 2020 , 4:40 pm
Print this E-mail this

ডিজিটাল নিরাপত্তা ও নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে অভিযুক্ত রিফাত আহমেদ সজলকে গ্রেপ্তার করে পুলিশ

সাভারে এক কলেজছাত্রীর আপত্তিকর ভিডিও প্রকাশ, হত্যা চেষ্টার অভিযোগে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সাভারে কলেজছাত্রীর আপত্তিকর ভিডিও প্রকাশ এবং তাকে হত্যা চেষ্টার অভিযোগে রোববার (৬ ডিসেম্বর) সকালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত রিফাত আহমেদ সজল (২৫) পৌর এলাকার কাতলাপুর মহল্লার সরোয়ার হোসেনের ছেলে ও ইস্টার্ন ইউনির্ভাসিটির ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, ওই যুবক গেন্ডার এলাকার এক কলেজছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে নানা সময়ে তার আপত্তিকর ভিডিও ধারণ করে। এক পর্যায়ে সেই ভিডিও ছড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখালে ভুক্তভোগী ওই ছাত্রী বিষয়টি তার অভিভাবককে না জানিয়ে থানায় জানান। এতে ওই যুবক আরও বেপরোয়া হয়ে সাভার থানা রোডে প্রকাশ্যে তাকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরবর্তীতে সে ওই ছাত্রীর বন্ধুদের হোয়াটসঅ্যাপে আপত্তিকর ভিডিও পাঠায়। বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রীর বাবা শনিবার (৫ ডিসেম্বর) রাতে ডিজিটাল নিরাপত্তা ও নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।




Archives

Image
বরিশালের প্রয়াত বিএনপি নেতা কামরুল আহসান শাহীনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ
Image
বরিশাল সিটি প্রশাসকের সঙ্গে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ
Image
বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা
Image
বরিশাল দক্ষিণ জেলা যুবদল নেতাদের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের তাগিদ রহমাতুল্লাহ্’র
Image
বরিশাল শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে