Current Bangladesh Time
শনিবার ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১:০২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ট্রাক চালকের আড়ালে ইয়াবা ব্যাবসা, অবশেষে র‌্যাব-৮’র হাতে আটক 
Saturday December 5, 2020 , 8:33 pm
Print this E-mail this

র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে

ট্রাক চালকের আড়ালে ইয়াবা ব্যাবসা, অবশেষে র‌্যাব-৮’র হাতে আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালী জেলার সদর থানাধীন পশ্চিম আউলিয়াপুর এলাকা হতে শনিবার দুপুরে একজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প। গ্রেফতারকৃত আসামী হলো সুমন হাওলাদার (২৫)। আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামী স্বীকার করে পেশায় সে একজন ট্রাক চালক হলেও ইয়াবাই তার প্রকৃত ব্যবসা। আসামীর নিকট হতে ২৭৮ (দুই শত আটাত্তর) পিচ কথিত ইয়াবা উদ্ধার করা হয়। এলাকায় দীর্ঘ দির যাবত কথিত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসছিল সে। র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম বলেন, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে।




Archives
Image
কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
Image
তথ্যমন্ত্রী হয়ে প্রথমবার বরিশালে আসছেন জহির উদ্দিন স্বপন
Image
দুই মাস বন্ধ থাকার পর দিল্লিতে ভিসা সেবা চালু
Image
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ
Image
বরিশালে বিপুল পরিমাণ ইয়াবাসহ বিক্রেতা আটক