Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ৬, ২০২৬ ৮:২০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » বরিশালে দিনব্যাপী ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার পাইলটিং’র প্রশিক্ষণ 
Wednesday December 2, 2020 , 3:20 pm
Print this E-mail this

জেলা প্রশাসক প্রশিক্ষণের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন

বরিশালে দিনব্যাপী ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার পাইলটিং’র প্রশিক্ষণ


মুুুুুুুুক্তখবর ডেস্ক রিপোর্ট : আজ বুধবার (২ ডিসেম্বর) বুধবার সকাল সাড়ে ৯ টায় সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য সুরক্ষা মেনে বরিশাল জেলার সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন বরিশাল’র আয়োজনে দিনব্যাপী ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার (৩য় পর্যায়) পাইলটিং কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রশিক্ষণ কমর্সূচির উদ্বোধক ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহীদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরডিসি বরিশাল এএফএম শামিম। প্রশিক্ষণে হোল্ডিং এন্ট্রি, দৈনিক আদায় এন্ট্রি, ক্যাশ ও পাস বই এন্ট্রি, লেজার রিপোর্ট, দৈনিক আদায় ও মাসওয়ারী রিপোর্ট, ভূমি উন্নয়ন কর পরিশোধ রসিদ, এলডি ট্যাক্স ক্যালকুলেটর, ২নং রেজিস্টার আপডেট, এসিল্যান্ড কর্তৃক রেজিস্টার-২ যাচাই প্রভৃতি সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা প্রদান করা হয়। উল্লেখ্য, প্রশিক্ষণে বরিশাল জেলার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং ইউনিয়ন উপ-ভূমি সহকারী কর্মকর্তা অংশগ্রহণ করেন। শুরুতে প্রধান অতিথি বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান প্রশিক্ষণের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।




Archives

Image
‘চ্যানেল আই’ : প্রতিষ্ঠার ২৮ বছর, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা
Image
ভুল বোঝাবুঝির অবসান, অভিযোগ প্রত্যাহার
Image
পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ রোধ ও সঞ্চয় বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ
Image
বরিশালে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার
Image
বরিশালে সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর হামলা