Current Bangladesh Time
শনিবার জুন ১৩, ২০২৬ ৩:২৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় ইলিশ ধরার অপরাধে ১৮ জেলের জেল-জরিমানা 
Thursday October 15, 2020 , 7:32 pm
Print this E-mail this

১২ জেলেকে ১ বছর করে কারাদণ্ড ও বাকি ৬ জনকে ৩০ হাজার টাকা জরিমানা

ভোলায় ইলিশ ধরার অপরাধে ১৮ জেলের জেল-জরিমানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ১৮ জেলের জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণা আদালত। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান‌ চালিয়ে ভোলা সদর ও মনপুরা উপজেলার মেঘনা নদী থেকে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে ১২ জেলেকে ১ বছর করে কারাদণ্ড ও বাকি ৬ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম জানান, সকাল থেকে মৎস্য বিভাগের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে একাধিক দল মেঘনা তেঁতুলিয়া নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মেঘনা নদীর চরফ্যাশন এলাকা থেকে ১২ জেলেকে ও মনপুরা এলাকা থেকে ৬ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ১২ জেলেকে এক বছর করে কারাদণ্ড ও বাকি ছয় জেলেকে ৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।




Archives

Image
বিশ্বজুড়ে ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট!
Image
অলিম্পিক সিমেন্ট বন্ধের নেপথ্যে : ঋণ সংকট, বিদেশে সম্পদ, অর্থপাচার ও ভ্যাট জালিয়াতি!
Image
ডিবি ও ৪ থানার যৌথ অ্যাকশন : বরিশালে গ্রেফতার ২৯
Image
বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
Image
জুবায়ের এর পদক্ষেপে বন্ধ হল “এক্সপোজ অফ বরিশাল” পেইজ