Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ২৪, ২০২৬ ৮:০২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠির নলছিটিতে ইউএনও’র ড্রাইভারের সরকারি কোয়ার্টারে জুয়ার আসর, আটক ৪ 
Tuesday July 28, 2020 , 3:59 pm
Print this E-mail this

ক্ষোভ প্রকাশ করে স্থানীয় কয়েকজন বলেন, প্রায় রাতে ওই বাসায় জুয়ার আসর বসত

ঝালকাঠির নলছিটিতে ইউএনও’র ড্রাইভারের সরকারি কোয়ার্টারে জুয়ার আসর, আটক ৪


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ড্রাইভার মো: ফারুক হোসেনের সরকারি কোয়ার্টার অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) রাত ১১টার দিকে তার নামে বরাদ্দকৃত যমুনা ভবনের দোতলায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, নলছিটি উপজেলা শহরের আমানবাগ এলাকার জাকির হোসেন তালুকদারের ছেলে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হিরন, গার্লস স্কুল সড়কের রণজিৎ কর্মকারের ছেলে স্কুলশিক্ষক তাপস কর্মকার, সূর্য্যপাশা গ্রামের (বর্তমানে নলছিটি কলেজ সড়ক) সত্তার তালুকদারের ছেলে ছাত্রলীগ নেতা লোটাস তালুকদার, নান্দিকাঠি গ্রামের সতীশ কুমার মালোর ছেলে সজল কুমার মালো। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসর বসানোর অপরাধে ওই চার জুয়াড়ির প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ড্রাইভার মো: ফারুকের হোসেনের বাসায় নলছিটি থানা পুলিশের একটি টিম অভিযান চালায়। ওই সময় জুয়ার আসর থেকে চারজনকে আটক করা হয়। পরে আটককৃতদের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মো: সাখাওয়াত হোসেনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ক্ষোভ প্রকাশ করে স্থানীয় কয়েকজন বলেন, প্রায় রাতে ওই বাসায় জুয়ার আসর বসত। উপজেলার বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িরা এসে এতে অংশ নিত। স্থানীয় লোকজন বিষয়টি প্রশাসনকে মৌখিকভাবে জানালেও তারা এ ব্যাপারে এতদিন নীরব ছিল। সোমবার রাতে অভিযানের সময় ওই বাসায় ড্রাইভার ফারুক হোসেনের ছেলে ফায়ার সার্ভিসের সদস্য হুমায়ুন কবির উপস্থিত থাকলেও রহস্যজনক কারণে পুলিশ তাকে আটক করেনি। ড্রাইবার ফারুক হোসেনের বাসায় এ জুয়ার আসর বসলেও সরকারি চাকুরি করায় তাকেও আইনের আওতায় আনা হয়নি। ভ্রাম্যমাণ আদালতের বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মো: সাখাওয়াত বলেন, আটক চার জুয়াড়ির প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। জুয়ার আসর থেকে জব্দ করা নগদ ২০০ টাকাও সরকারি কোষাগারে জমা হয়েছে।




Archives

Image
বরিশালের প্রয়াত বিএনপি নেতা কামরুল আহসান শাহীনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ
Image
বরিশাল সিটি প্রশাসকের সঙ্গে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ
Image
বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা
Image
বরিশাল দক্ষিণ জেলা যুবদল নেতাদের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের তাগিদ রহমাতুল্লাহ্’র
Image
বরিশাল শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে