Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৫, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের বানারীপাড়ায় করোনা উপসর্গে শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের মৃত্যু 
Sunday June 7, 2020 , 8:33 pm
Print this E-mail this

শনিবার সকাল ৯টায় জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে

বরিশালের বানারীপাড়ায় করোনা উপসর্গে শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বানারীপাড়ায় করোনা উপসর্গ নিয়ে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন লিটনের বড় ভাই চাঁদপুর ১৫০ মেগওয়াট কম্বাইন্ড বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ফোরম্যান ও শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন (৫৩) মারা গেছেন।শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর থেকে তাঁকে বানারীপাড়া পৌর শহরের ৯ নং ওয়ার্ডের বাড়িতে নিয়ে আসার পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখানে তাঁর মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শুক্রবার রাতে তাঁর মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। শনিবার সকাল ৯টায় জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর দাফনে ইসলামী ফাউন্ডেশনের (ইফা) কর্মীরা অংশ নেন। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী, ৫ ভাই, দুই বোন ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।




Archives

Image
‘চ্যানেল আই’ : প্রতিষ্ঠার ২৮ বছর, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা
Image
ভুল বোঝাবুঝির অবসান, অভিযোগ প্রত্যাহার
Image
পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ রোধ ও সঞ্চয় বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ
Image
বরিশালে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার
Image
বরিশালে সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর হামলা