Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২০, ২০২৬ ১১:১৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মাশরাফীর ব্রেসলেট চড়া দামে বিক্রি, টাকা ব্যয় হবে দুস্থদের মাঝে 
Monday May 18, 2020 , 9:57 pm
Print this E-mail this

স্টীলের তৈরি ব্রেসলেটটি ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকেই হাতে ব্যবহার করে আসছেন মাশরাফী

মাশরাফীর ব্রেসলেট চড়া দামে বিক্রি, টাকা ব্যয় হবে দুস্থদের মাঝে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মাশরাফী বিন মোর্ত্তজার ১৮ বছরের ক্যারিয়ারের সুখ-দুঃখের সঙ্গী ব্রেসলেটটি নিলামে ৪২ টাকায় বিক্রি হয়েছে। এটি মাশরাফীর হাতছাড়া হচ্ছে না। বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ) চড়া মূলে ব্রেসলেটটি কিনে নিয়ে মাশরাফীকেই উপহার দিয়েছে। রবিবার ‘অকশন ফর অ্যাকশন’ পেজে মাশরাফীর ব্রেসলেটের নিলাম অনুষ্ঠিত হয়। ব্রেসলেটটির ভিত্তিমূল্য ছিল ৫ লাখ টাকা। নিলামে তুমুল লড়াইয়ের পর সর্বোচ্চ দর ওঠে ৪০ লাখ টাকা। বিএলএফসিএ এই দর হাঁকিয়ে জয়ী হয়। সঙ্গে আইপিডিসি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে দেবে আরো ২ লাখ টাকা দিচ্ছে। সব মিলে মাশরাফী নিলাম থেকে পাচ্ছেন ৪২ লাখ টাকা। নিলামের লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে বিএলএফসিএ’র চেয়ারম্যান মমিনুল ইসলাম জানিয়েছেন, ব্রেসলেটটি তারা মাশরাফীকেই উপহার দিতে চান এবং এ উপলক্ষে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে অনুষ্ঠানও করতে চান। এ সময় মাশরাফী বলেন, সে অনুষ্ঠান হওয়ার আগ পর্যন্ত তিনি হাত থেকে ব্রেসলেটটি খুলে রাখবেন। আগেই জানিয়েছিলেন মাশরাফী, এই নিলাম থেকে প্রাপ্ত অর্থ চলে যাবে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে। যার মাধ্যমে গরিব-দুস্থ মানুষের সাহায্যে করা হবে। এদিন নিলামের লাইভে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘যেহেতু এটা (ব্রেসলেট) আমার ক্রিকেট রিলেটেড। ক্রিকেট তো শুধু নড়াইল কেন্দ্রিক না। আমি ট্রাই করবো নড়াইলের বাইরেও হেল্প করার। কয়েকটি সংগঠন ভালো কাজ করছে। তাদের হেল্প করা চেষ্টা করবো। আর নড়াইল খুব গবীর জেলা। অবশ্যই সেখানে প্রাধান্য থাকবে।’ স্টীলের তৈরি ব্রেসলেটটি ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকেই হাতে ব্যবহার করে আসছেন মাশরাফী। যা খুলেছেন খুব কম সময়ই।




Archives

Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি
Image
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
Image
কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি