Current Bangladesh Time
শনিবার জুলাই ১৮, ২০২৬ ৪:২২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনার শতভাগ কার্যকর অ্যান্টিবডি আবিষ্কার, মুক্তি মিলবে ৪ দিনেই, দাবি ‘সোরেন্টো থেরাপিউটিকস’ কোম্পানির 
Friday May 15, 2020 , 9:40 pm
Print this E-mail this

এই অ্যান্টিবডি যদি আপনার শরীরে দেয়া হয়, সামাজিক দূরত্বও আপনাকে বজায় রাখতে হবে না, আপনি নির্ভয়ে সমাজে মিশে যেতে পারবেন

করোনার শতভাগ কার্যকর অ্যান্টিবডি আবিষ্কার, মুক্তি মিলবে ৪ দিনেই, দাবি ‘সোরেন্টো থেরাপিউটিকস’ কোম্পানির


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে বিশ্বজুড়ে আতঙ্কের মধ্যে আশার বাণী শোনাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক একটি বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি। ‘সোরেন্টো থেরাপিউটিকস’ নামে কোম্পানিটি দাবি করেছে, করোনা প্রতিরোধী অ্যান্টিবডি বা প্রতিষেধক আবিষ্কার করেছে তারা। এই অ্যান্টিবডি ‘শতভাগ কার্যকর’ এবং রোগীকে মাত্র চারদিনেই করোনামুক্ত করবে বলেও দাবি করছে কোম্পানিটি। শুক্রবারই (১৫ মে) সান দিয়োগোর কোম্পানি সোরেন্টো থেরাপিউটিকস আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবে। তারা জানিয়েছে, ভ্যাকসিন বা টিকা বাজারে ছাড়ার আগেই এই অ্যান্টিবডির মাধ্যমে চিকিৎসা শুরু হয়ে যেতে পারে। সোরেন্টো থেরাপিউটিকস’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডা. হেনরি জি এ বিষয়ে দৃঢ়তার সঙ্গে বলেন, ‘করোনা থেকে আরোগ্যের উপায় এসেছে তা আমরা জোর দিয়ে বলতে চাই। এমন সমাধান এসেছে যা ১০০ ভাগ কার্যকর। এই অ্যান্টিবডি যদি আপনার শরীরে দেয়া হয়, তাহলে সামাজিক দূরত্বও আপনাকে বজায় রাখতে হবে না। আপনি নির্ভয়ে সমাজে মিশে যেতে পারবেন।’

সূত্র : জাগো নিউজ




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে ডিবির অভিযান, ২০০ পিস ইয়াবাসহ তরুণী আটক
Image
‘বিদায় পৃথিবী’ লিখে গ্রীন টিভির সাংবাদিক সাকিনের আত্মহত্যা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১