Current Bangladesh Time
রবিবার অক্টোবর ১১, ২০২৬ ৪:৪০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা 
Saturday July 11, 2026 , 4:17 pm
Print this E-mail this

ঘটনাটি তারা অবগত, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে : ওসি

শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির নলছিটিতে শিশু সন্তানকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক মা। পরে স্থানীয়দের তাৎক্ষণিক সহযোগিতায় মা ও মেয়েকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ওই নারীর নাম লাকি আক্তার। তিনি নলছিটি শহরের  আদম আলীর ছেলে সাইদুল ইসলামের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, লাকি পাঁচ বছরের কন্যা সন্তানকে নিয়ে নলছিটি ফেরিরঘাট এলাকা থেকে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত নদীতে নেমে উদ্ধার অভিযান চালান। পরে মা ও শিশুকে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন তারা। এতে মা ও মেয়ে দু’জনই সুস্থ হয়। লাকি আক্তার জানান, বিয়ের পর থেকেই তার স্বামীর সঙ্গে কলহ লেগে থাকতো। কিছুদিন আগে তার স্বামীকে তিনি ডিভোর্স দেন। পরে তার মেয়েকে নেওয়ার জন্য বিভিন্ন চাপ প্রয়োগ করতে থাকেন স্বামী। এ কারণে দুশ্চিন্তায় ভেঙে পড়ে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে সাইদুল ইসলাম বলেন, কি কারণে লাকি নদীতে ঝাঁপ দিছিল, তা আমার জানা নেই। আমি নিজেই এখন দুশ্চিন্তায় ভুগছি। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান বলেন, ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মা ও শিশু বর্তমানে নিরাপদ রয়েছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।




Archives

Image
বরিশাল বিএম কলেজের ছাত্রী নুসরাত জাহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড
Image
ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক
Image
বরিশালের কৈলাশ মন্দিরে এবারই প্রথম দুর্গোৎসব
Image
ভেজাল পণ্যে লাগানো হতো বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক, মালিকের ২ বছরের জেল