Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ২৪, ২০২৬ ১:৫৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জব্দকৃত ভারতীয় শাড়ি ও থ্রি পিসের মূল্য কোটি টাকারও অধিক 
Friday July 21, 2017 , 12:09 pm
Print this E-mail this

বাবুগঞ্জে কোটি টাকার ভারতীয় শাড়ি-থ্রি পিস জব্দ

জব্দকৃত ভারতীয় শাড়ি ও থ্রি পিসের মূল্য কোটি টাকারও অধিক


বাবুগঞ্জে কোটি টাকার ভারতীয় শাড়ি-থ্রি পিস জব্দ

স্টাফ রিপোর্টার : বরিশালের বাবুগঞ্জ উপজেলার ছোট মীরগঞ্জ সংলগ্ন আড়িয়াল খাঁ নদে অভিযান চালিয়ে ট্রলার বোঝাই ভারতীয় শাড়ি ও থ্রি পিস জব্দ করা হয়েছে। রোববার দিবাগত গভীর রাতে এসব জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় শাড়ি ও থ্রি পিসের মূল্য কোটি টাকারও অধিক বলে জানিয়েছে পুলিশ।বাবুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আড়িয়াল খা নদীতে অভিযান চালায় পুলিশ।এ সময় একটি ট্রলারে অভিযান চালিয়ে ২০০ বান্ডিল (গাট) ভারতীয় শাড়ি ও থ্রি পিস জব্দ করা হয়। তবে পুলিশের অভিযান টের পেয়ে আগেই পালিয়ে যায় ট্রলারের চালকসহ স্টাফরা।ওসি আরও জানান,  গণনার জন্য জব্দকৃত ভারতীয় শাড়ি ও থ্রি পিস থানায় আনা হয়েছে। এসব ভারতীয় শাড়ি ও থ্রি পিসের মূল্য কোটি টাকা ছাড়িয়ে যাবে। তবে গণনার পর সঠিক মূল্য বলা যাবে।




Archives

Image
বরিশালের প্রয়াত বিএনপি নেতা কামরুল আহসান শাহীনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ
Image
বরিশাল সিটি প্রশাসকের সঙ্গে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ
Image
বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা
Image
বরিশাল দক্ষিণ জেলা যুবদল নেতাদের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের তাগিদ রহমাতুল্লাহ্’র
Image
বরিশাল শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে