Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ২৪, ২০২৬ ৯:১৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত : চিত্তরঞ্জন দত্ত সভাপতি এবং আককাস সিকদার সাধারন সম্পাদক 
Friday January 31, 2020 , 7:36 pm
Print this E-mail this

ঝালকাঠি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত : চিত্তরঞ্জন দত্ত সভাপতি এবং আককাস সিকদার সাধারন সম্পাদক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে চিত্তরঞ্জন দত্ত সভাপতি এবং আককাস সিকদার সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। নব নির্বাচিত অন্যান্যরা হলেন-সহ-সভাপতি পদে দুলাল সাহা (যমুনা টেলিভিশন) এবং মানিক রায় (চ্যানেল আই), সহ-সাধারন সম্পাদক পদে কেএম সবুজ (এনটিভি), কোষাধাক্ষ্য পদে দিলিপ মন্ডল (সংবাদ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অলোক সাহা (এসএ টিভি), নির্বাহী সদস্য পদে হেমায়েত উদ্দিন হিমু (বিটিভি), কাজী খলিলুর রহমান (মাছরাঙা টিভি) মুহাম্মদ আব্দুর রশিদ (ইনকিলাব) ও জাহাঙ্গীর হোসেন মনজু (শতকন্ঠ)। শুক্রবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ২৯ জন ভোটার এতে ভোট প্রয়োগ করেন। এছাড়া বাকি ৯ টি পদে ১ জন করে প্রার্থী হওয়ায় সকলে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালক হিসেবে ক্লাবের দাতা সদস্য আনোয়ার হোসেন আনু দায়িত্ব পালন করেন। ভোট গ্রহনের পুর্বে সকাল ১০ টায় ক্লাব মিলনায়তনে দ্বি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের বিদায়ী সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন, বিদায়ী সাধারন সম্পাদক মানিক রায়।

নবনির্বাচিত এই কমিটিকে বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন।




Archives

Image
বরিশালের প্রয়াত বিএনপি নেতা কামরুল আহসান শাহীনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ
Image
বরিশাল সিটি প্রশাসকের সঙ্গে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ
Image
বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা
Image
বরিশাল দক্ষিণ জেলা যুবদল নেতাদের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের তাগিদ রহমাতুল্লাহ্’র
Image
বরিশাল শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে