Current Bangladesh Time
শনিবার জুলাই ১৮, ২০২৬ ৩:৪১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অবশেষে ভোলার ‘কিলিংমেশিন’ ভাইপার সাপটি ছেড়ে দেয়া হলো চর কুকরি-মুকরি বনে 
Friday January 3, 2020 , 8:17 pm
Print this E-mail this

অবশেষে ভোলার ‘কিলিংমেশিন’ ভাইপার সাপটি ছেড়ে দেয়া হলো চর কুকরি-মুকরি বনে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের পন্ডিত বাড়ি এলাকার মো: শরিফ হোসেন নামে এক কৃষকের সবজি ক্ষেত থেকে রাসেল ভাইপার নামে একটি বিষধর সাপ উদ্ধার করেছে ভোলা বন বিভাগের কর্মকর্তারা। সাপটি অতি গতি সম্পন্ন ও তীব্র বিষধর হওয়ায় সারা বিশ্বে এটি ‘কিলিংমেশিন’ ভাইপার নামেও পরিচিত। সাপটি উদ্ধারের পর শুক্রবার বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরির গভীর বনে অবমুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেন ভোলা বন বিভাগের কর্মকর্তা মো: কামরুল ইসলাম। বন বিভাগের কর্মকর্তা মো: কামরুল ইসলাম জানান, গত বুধবার (১ জানুয়ারি) বিকেলে ওই কৃষকের ক্ষেতে জালের সঙ্গে আটকে থাকা সাপটি দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে আমরা সবজির ক্ষেতের জাল থেকে ৫ ফুট লম্ব ও মোটা বিরল প্রজাতির কিলিংমেশিন ভাইপার সাপটি উদ্ধার করি।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে ডিবির অভিযান, ২০০ পিস ইয়াবাসহ তরুণী আটক
Image
‘বিদায় পৃথিবী’ লিখে গ্রীন টিভির সাংবাদিক সাকিনের আত্মহত্যা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১