Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ২৪, ২০২৬ ১:১৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বখাটেদের হামলায় কলেজ ছাত্র সাকির খুন 
Wednesday November 22, 2017 , 6:41 pm
Print this E-mail this

এ ঘটনায় সাকিরের মা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন

বরিশালে বখাটেদের হামলায় কলেজ ছাত্র সাকির খুন


অধ্যক্ষকে লাঞ্ছিত করার প্রতিবাদ করায় বখাটেদের হামলায় সাকির গোমস্তা নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।নিহত সাকির জেলার গৌরনদী পৌর এলাকার পালরদী মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর ছাত্র ও আশোকাঠী মহল্লার বাসিন্দা আইউব আলী গোমস্তার পুত্র।এ ঘটনায় বুধবার দুপুরে থানায় মামলা দায়ের করা হয়েছে।জানা গেছে,স্থানীয় বখাটে সোহেল,ইলিয়াছ, সুজন ও এমরান মীরসহ কতিপয় বখাটেরা মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এসে পালরদী মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার রায়কে লাঞ্ছিত করে।কলেজ ছাত্র সাকির এর প্রতিবাদ করলে বখাটেরা ক্ষিপ্ত হয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। মুমূর্ষ অবস্থায় আহত সাকিরকে প্রথমে বরিশাল শেবাচিম ও পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতে সাকির মারা যায়।বুধবার বেলা এগারোটায় নিহত সাকিরের হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কলেজ চত্বরে শিক্ষার্থীরা মানববন্ধন করে।দুপুরে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসালাম ও র‌্যাবের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।গৌরনদী মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান,এ ঘটনায় সাকিরের মা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

  • শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক




Archives

Image
বরিশালের প্রয়াত বিএনপি নেতা কামরুল আহসান শাহীনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ
Image
বরিশাল সিটি প্রশাসকের সঙ্গে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ
Image
বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা
Image
বরিশাল দক্ষিণ জেলা যুবদল নেতাদের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের তাগিদ রহমাতুল্লাহ্’র
Image
বরিশাল শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে