Current Bangladesh Time
শনিবার জুন ২০, ২০২৬ ১:২৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠির নলছিটিতে মো: জাকির হোসেন নামে এক ইটভাটা মালিককে ২০ লাখ টাকা জরিমানা 
Sunday December 1, 2019 , 8:41 pm
Print this E-mail this

ঝালকাঠির নলছিটিতে মো: জাকির হোসেন নামে এক ইটভাটা মালিককে ২০ লাখ টাকা জরিমানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির নলছিটিতে মো: জাকির হোসেন নামে এক ইটভাটা মালিককে ২০ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হালিমের নেতৃত্বে নলছিটি উপজেলার ফয়রা নামক স্থানে এ অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো: তোতা মিয়া জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতিত ইট উৎপাদন করায় চার নম্বর ধারায় ইটভাটার মালিক মো: জাকির হোসেনকে ২০ লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ইটভাটার ম্যানেজারে মো: আবুল কালামকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পাশাপাশি অভিযানের সময় ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে আনুমানিক ৮ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয় ও ইটভাটাটি বন্ধ করে দেওয়া হয়।




Archives

Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিইএ) চেয়ারম্যান পদ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন
Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী