Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ৩, ২০২৬ ১২:৫৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে প্রতারনার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে খোকন ফকিরকে গ্রেফতার 
Friday October 4, 2019 , 7:15 pm
Print this E-mail this

পিরোজপুরের কাউখালীতে প্রতারনার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে খোকন ফকিরকে গ্রেফতার


মো : সজিব হোসেন ফরাজী : পিরোজপুরের কাউখালীতে ঘর করে দেয়ার নাম করে প্রতারনার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে খোকন ফকির নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। জানাগেছে, উপজেলার জোলাগাতী গ্রামের খোকন ফকির যমুনা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি একটি প্রতিষ্ঠান খুলে প্রতি গ্রাহকের নিকট থেকে ১০৫০ টাকা নিয়ে গত ২০ ডিসেম্বর ২০১৮ ইং তারিখ থেকে প্রতি মাসে চাউল, ডাল, তেল, আটা, চিনি দিয়ে প্রলোভন সৃষ্টি করে। পরবর্তীতে ঘর করে দেয়ার কথা বলে প্রতি গ্রাহকের নিকট থেকে ১০ হাজার টাকা নিয়ে এক লক্ষ টাকার ঘর এবং ২৫ হাজার টাকা নিয়ে ৩ লক্ষ টাকার ঘর দিবে বলে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নেয়। এ ব্যাপারে উপজেলার বাশুরী গ্রামের আঃ রহমান বাদী হয়ে গত বুধবার থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ওসি মো: নজরুল ইসলামের নেতৃত্বে কাউখালী থানা পুলিশ খোকন ফকিরের কার্যালয়ে অভিযান চালায়। এসময় অভিযোগের সত্যতা পেয়ে খোকন ফকিরকে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন খোকন ফকিরের নামে প্রতারনের মাধ্যমে অর্থ আত্মসাতের একটি মামলা দায়ের করা হয়েছে। খোকন ফকিরকে পিরোজপুর কোর্টে পাঠানো হয়েছে।




Archives

Image
অবৈধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে কারখানায় অভিযান
Image
৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম
Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
বরিশাল রুটে চলবে পবিপ্রবির নুতন দুটি দোতলা বাস
Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর