Current Bangladesh Time
শনিবার অক্টোবর ২৪, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি 
Saturday October 24, 2026 , 11:17 am
Print this E-mail this

গাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি


মুক্তখবর বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকার বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, গুলির সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে এ ঘটনায় তার কোনো ক্ষতি হয়নি। পুলিশ জানায়, এ হামলার সঙ্গে আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। গাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।  সংগীতশিল্পী হিসেবে পরিচিতির পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ আসিফ আকবর। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক।




Archives

Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা