Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ৩, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে মহিলা পরিষদের শোভাযাত্রা ও আলোচনা সভা 
Tuesday September 3, 2019 , 9:10 pm
Print this E-mail this

পিরোজপুরের কাউখালীতে মহিলা পরিষদের শোভাযাত্রা ও আলোচনা সভা


মো : সজিব হোসেন ফরাজী : সিডও দিবস পালন উপলক্ষে জাতিসংঘ ঘোষিত সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে পিরোজপুরের কাউখালীতে মহিলা পরিষদের উদ্যোগে শোযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী কার্যালয়ের সম্মূখ হতে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে মহিলা পরিষদ সভাকক্ষে মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, অধ্যক্ষ অলক কর্মকার এবং পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুব্রত রায়, মহিলা পরিষদ সাধারন সম্পাদক শাহীদা হক, আন্দোলন সম্পাদক শামীম আরা বেগম নুপুর ও সহ-সভাপতি জাহানারা হাবিব প্রমূখ। বক্তাগণ সিডও সনদ বাস্তবায়নের মাধ্যমে নাবীর মানবাধিকার প্রতিষ্ঠা, নির্যাতন, বৈষম্যমুক্ত সংস্কৃতি গড়ে তোলা এবং সমতাভিত্তিক মানবিক সমাজ গড়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। সেই সাথে ধর্মীয় মৌলবাদ ও জঙ্গীবাদ প্রতিহত করার জন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসারও আহবান জানান।




Archives

Image
মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশালের চিকিৎসক
Image
অবৈধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে কারখানায় অভিযান
Image
৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম
Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
বরিশাল রুটে চলবে পবিপ্রবির নুতন দুটি দোতলা বাস