Current Bangladesh Time
সোমবার জুলাই ২৭, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের মঠবাড়িয়ায় ৭টি মামলার ওয়ারেন্ট ভুক্ত এক আসামী গ্রেফতার 
Sunday August 18, 2019 , 8:49 pm
Print this E-mail this

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৭টি মামলার ওয়ারেন্ট ভুক্ত এক আসামী গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়ায় ৭টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী ওবায়দুর (২৮) নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (১৮-০৮-২০১৯) দুপুরে উপজেলার উত্তর মিঠাখালী রাস্তার মাথা নিজামের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওবায়দুর উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মোস্তফা খলিফার ছেলে। মঠবাড়িয়া থানার এ এস আই নাছির মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্স নিয়ে ৫টি মাদক মামলাসহ ৭টি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী ওবায়দুর ওরপে বাইদুরকে উত্তর মিঠাখালী রাস্তার মাথা নিজামের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, সে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি ও বিভিন্ন অপরাধ করে অসছিল। মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম) জানান, গ্রেফতারকৃত ওবায়দুরের বিরুদ্ধে ৫টি মাদক মামলাসহ ৭টি ওয়ারেন্ট ও ইয়াবা বিক্রির অভিযোগ রয়েছে। সে দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল। তাকে সোমবার আদালতে সোপর্দ করা হবে।




Archives

Image
বরিশাল নগরী থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি
Image
আহত সাংবাদিকের পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি
Image
বরিশাল বিসিক শিল্প নগরী থেকে যুবকের লাশ উদ্ধার
Image
বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে আটক করে পুলিশে দিল জনতা