Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ৪, ২০২৬ ১০:২১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আর বাঁচানো গেল না পটুয়াখালীতে পিঁপড়ায় ধরা সে-ই নবজাতককে 
Sunday June 23, 2019 , 8:54 pm
Print this E-mail this

আর বাঁচানো গেল না পটুয়াখালীতে পিঁপড়ায় ধরা সে-ই নবজাতককে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ১৮ দিন চিকিৎসার পরও আর বাঁচানো গেল না পটুয়াখালীর দুমকী উপজেলার একটি মরিচ ক্ষেত থেকে উদ্ধার হওয়া পিঁপড়ায় ধরা নবজাতক শিশুটিকে। শনিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মারা গেছে শিশুটি। বিকেলে উপজেলার পূর্বকার্তিপাশা গ্রামের সোহরাব গাজীর বাড়িতে জানাজা শেষে শিশুটিকে দাফন করা হয়। এদিকে শিশুটির মৃত্যুতে ভেঙে পড়েছেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শেখ বিল্লাল হোসেন। তিনিই চিকিৎসার ভার নিয়ে শিশুটিকে পটুয়াখালী জেনারেল হাসপাতাল থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। গত ৪ জুন নিজের মরিচক্ষেতে একটি শপিং ব্যাগ কুড়িয়ে পান সোহরাব গাজী। ব্যাগে ছিল সদ্য ভূমিষ্ঠ শিশুটি। তার রক্তমাখা শরীরটা কামড়ে ধরেছিল অসংখ্য লাল পিঁপড়া। দ্রুত শিশুটিকে বাড়ি নিয়ে স্ত্রী নূরজাহান বেগমের কোলে তুলে দেন তিনি। খবর পেয়ে দুমকী থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। কিন্তু সেখানে চিকিৎসা ব্যবস্থা ভালো না থাকায় হাসপাতালের শিশু বিভাগের ডা: সিদ্বার্থ শংকর শিশুটিকে বরিশাল নেয়ার পরামর্শ দেন। কিন্তু দরিদ্র পরিবারটি আর্থিকভাবে সচ্ছল না থাকায় কোথাও নিয়ে যাওয়ার সাহস পাচ্ছিলেন না। তখনই হাজির হন অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন। সেই থেকে নিজ দায়িত্বে শিশুটির চিকিৎসা করাচ্ছিলেন তিনি। পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শেখ বিল্লাল হোসেন জানান, ১৮ দিন শিশুটির জন্য হাসপাতালের বারান্দায় পড়ে ছিলেন সোহরাব গাজী ও তার স্ত্রী নূরজাহান। প্রকৃত বাবা-মাকে খুঁজে না পাওয়ায় তাদের বাড়িতেই শিশুটিকে দাফন করা হয়।




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার