Current Bangladesh Time
শনিবার ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৩:০৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীর দুমকিতে শপিং ব্যাগে ফেলে রাখা এক জীবন্ত নবজাতক উদ্ধার 
Saturday June 8, 2019 , 11:05 am
Print this E-mail this

পটুয়াখালীর দুমকিতে শপিং ব্যাগে ফেলে রাখা এক জীবন্ত নবজাতক উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর দুমকি উপজেলায় রাস্তার পাশে গাছের নিচে শপিং ব্যাগে ফেলে রাখা এক জীবন্ত নবজাতককে উদ্ধার করা হয়েছে। রাস্তা থেকে নবজাতককে তুলে নিয়ে লালন পালন শুরু করেছে স্থানীয় জনৈক সোহরাব গাজী ও তার স্ত্রী নুরজাহান বেগম। এর আগে পবিত্র ঈদুল ফিতরের আগের দিন মঙ্গলবার (৪ জুন) ভোরে সোহরাব গাজী ও নুরজান দম্পতি ক্ষেতের কাজে রাস্তা দিয়ে যাওয়ার সময় কান্নার শব্দ শুনে নবজাতককে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার বাদশাবাড়ী এলাকায়। এ নিয়ে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে নবজাতককে উদ্ধারের ঘটনার গত চার দিনেও তার বাবা-মায়ের সন্ধান পায়নি পুলিশ সহ স্থানীয় গ্রামবাসি। কৃষক সোহরাব গাজী জানান, নিত্যদিনের মতো ভোরবেলা ক্ষেতের কাজের উদ্দেশ্যে পথ দিয়ে যাচ্ছিলেন। এসময় নবজাতক শিশুর কান্না শুনে তিনি থমকে দাঁড়ান। আশপাশে কোনো লোকজন দেখতে না পেয়ে কান্নার শব্দ খুঁজতে খুঁজতে রাস্তার পাশে গাছের নীচে একটি শপিং ব্যাগের কাছে যান। এসময় শপিং ব্যাগে নড়াচড়া ও কান্নার শব্দ আঁচ করতে পেরে ব্যাগটি তুলতেই নবজাতক শিশুটিকে দেখতে পান। জীবন্ত নবজাতককে পিঁপড়ায় ধরেছিল। পরে সেখান থেকে নবজাতককে উদ্ধার করে বাড়িতে নিয়ে লালন-পালন শুরু করেন। দুমকি থানার অফিসার ইন-চার্জ মনিরুজ্জামান বলেন, উদ্ধারকৃত নবজাতকটিকে ওই দম্পতির জিম্মায় রাখা হয়েছে। তারা ওকে সন্তানের মত করেই জত্ন ও লালন পালন করছেন। তবে এখন পর্যন্ত তার প্রকৃত মা-বাবা কে তা সনাক্ত করা যায়নি। তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহনের চেষ্টা চলছে বলে জানান তিনি।




Archives
Image
কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
Image
তথ্যমন্ত্রী হয়ে প্রথমবার বরিশালে আসছেন জহির উদ্দিন স্বপন
Image
দুই মাস বন্ধ থাকার পর দিল্লিতে ভিসা সেবা চালু
Image
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ
Image
বরিশালে বিপুল পরিমাণ ইয়াবাসহ বিক্রেতা আটক