Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ৩, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুর কাউখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০টি প্রতিষ্ঠান পুড়ে ছাই 
Friday May 31, 2019 , 9:01 pm
Print this E-mail this

পিরোজপুর কাউখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০টি প্রতিষ্ঠান পুড়ে ছাই


মো : সজিব হোসেন ফরাজী : পিরোজপুরের কাউখালী উপজেলার বেতকা বাজারে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে প্রায় ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৩০/৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কাউখালী উপজেলার চারদিক নদীবেষ্টিত দ্বীপ ইউনিয়ন সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা বাজারের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু বকর সিদ্দিক জানান, আগুনের খবর গভীর রাতে পেয়েছেন, কিন্ত যোগাযোগ ব্যবস্থা না থাকায় সেখানে যেতে পারেননি তারা। ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টার দিকে বেতকা বাজারের একটি দর্জির দোকানে সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় সিলিন্ডার গ্যাসের দোকানে আগুন লেগে গেলে মুর্হূতের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে দুটি মুদি দোকান, ১টি ইলেকট্রনিক্স দোকান, ১টি ফার্মেসি, ৪টি চায়ের দোকান ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ ১০টি দোকান ও দোকানের মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৩০/৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শুক্রবার সকালে কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, পিরোজপুর জেলা পরিষদের সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা ও ২ বান্ডিল ঢেউটিন বরাদ্দ দেয়া হবে।




Archives

Image
মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশালের চিকিৎসক
Image
অবৈধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে কারখানায় অভিযান
Image
৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম
Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
বরিশাল রুটে চলবে পবিপ্রবির নুতন দুটি দোতলা বাস