Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ২৪, ২০২৬ ১২:৫৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে পুকুর ভরে মার্কেট নির্মাণের অভিযোগ 
Tuesday May 28, 2019 , 12:09 pm
Print this E-mail this

বরিশালে পুকুর ভরে মার্কেট নির্মাণের অভিযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অদৃশ্য ক্ষমতাবলে প্লানবহির্ভূতভাবে বরিশাল নগরীতে পুকুর ভরাট করে মার্কেট নির্মাণ কাজ করার অভিযোগ পাওয়া গেছে। বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি’র) নগরীর ২৯নং ওয়ার্ডের কাশিপুর এলাকার বিভাগীয় কমিশনারের অফিস সংলগ্ন লাদেন সড়কের মাঝি বাড়ির পুকুর ভরাট করে ইমারত আইন লঙ্ঘন করে রাজস্ব ফাঁকি দিয়ে মার্কেট নির্মাণের কাজ করে চলছে মৃত নূর হোসের মাঝির তিন পুত্ররা। তাদের পারিবারিক সূত্রের প্রাপ্ত তথ্য মতে, জমিজমা তাদের মাঝে বিধি মোতাবেক বন্টন না করেই পেশি শক্তির প্রভাব খাটিয়ে স্থানীয় বাসিন্দা মৃত নুর হোসেন মাঝির তিন ছেলে নজরুল মাঝি (৬৫), মাহাবুব মাজি (৫৫), বাচ্চু মাঝি-তিন ভাইয়েরা মিলে কতিপয় ভারাটে সন্ত্রাসীদের নিয়ে প্রকাশ্যেই কাশিপুর এলাকার মাঝি বাড়ী সড়ক সংলগ্ন পুকুর ভরাট করে তা রাতারাতি মার্কেট নির্মাণের পায়তারায় প্লানবহির্ভূতভাবেই নির্মান কাজ করছে তারা। এবিষয়ে এয়ারপোর্ট থানা পুলিশকে জমি দখলের বিষয় এবং প্লানবহির্ভূত মাকেট নির্মাণের অভিযোগ করে অবহিত করা হয়েছে বলেও জানা গেছে। বিষয়টি বিসিসিতেও অবহিত করা হলে সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বরত সড়ক পরিদর্শক সরেজমিনে গিয়ে সত্যতা পেয়েও অদৃশ্য কারনে নিজেকে গুটিয়ে নিয়ে চলে এসেছে বলেও অভিযোগ উঠেছে। এদিকে ইমারত নির্মাণ আইন অনুযায়ী কোন ধরনের ইমারত নির্মান অবকাঠামো নির্মাণের জন্য সরকারি যে বিধি রয়েছে তা উপেক্ষা করেই মার্কেট নির্মাণ কাজ চলমান এবং বিসিসি সহ আইনশৃঙ্খলা বাহিনীর নীরব ভূমিকা পালন করাতে ভূক্তভোগী পরিবার আইনি সহায়তা পেতে আদালতের দারস্থ হবে বলেও জানা গেছে।




Archives

Image
বরিশালের প্রয়াত বিএনপি নেতা কামরুল আহসান শাহীনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ
Image
বরিশাল সিটি প্রশাসকের সঙ্গে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ
Image
বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা
Image
বরিশাল দক্ষিণ জেলা যুবদল নেতাদের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের তাগিদ রহমাতুল্লাহ্’র
Image
বরিশাল শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে