Current Bangladesh Time
বুধবার জুন ১০, ২০২৬ ১:৩০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে কৃষকদের কাছ থেকে সরকারের ধান ক্রয় শুরু 
Tuesday May 21, 2019 , 1:10 pm
Print this E-mail this

বরিশালে কৃষকদের কাছ থেকে সরকারের ধান ক্রয় শুরু


শামীম আহমেদ : প্রতি মণ হাজার চল্লিম টাকা দরে বরিশালে কৃষকদের কাছ থেকে সরকারের ধান কেনা কর্মসূচি শুরু হয়েছে। গত সোমবার (২০ মে) আনুষ্ঠানিকভাবে জেলার সদর ও গৌরনদী উপজেলায় এই ধান কেনা শুরু করে খাদ্য অধিদপ্তর। যাদের কৃষক কার্ড রয়েছে, কেবল তাদের কাছ থেকে বর্তমান বাজার দরের চেয়ে দ্বিগুনেরও বেশী মূল্যে এই ধান ক্রয় করা হচ্ছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত সদর উপজেলায় ১৪১ মেট্রিক টন ধান আর জেলায় মোট ১৫শ৮৭ মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে। বরিশাল সদর উপজেলার কৃষক মো: জলিল হাওলাদার জানান, সরকারের ধান ক্রয় কর্মসূচী অনুযায়ী নির্ধারিত ৩ টন ধান বিক্রি করেছেন। এতে করে ধানের উৎপাদন খরচ বাদ দিয়ে তার ভালো লাভ হয়েছে। সরকারের এমন কর্মসূচীতে সাধুবাদ জানান এই কৃষক। সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মো: নজরুল ইসলাম বলেন, তারা কৃষকদের কাছ চিটা ও ময়লা মুক্ত ১৪ ভাগ আদ্রতার ধান সংগ্রহ সংরক্ষণ করবেন। কৃষি অফিস থেকে পাঠানো তালিকা অনুযায়ী কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছেন। তিনি আরো বলেন, এবার বেরো মৌসূমে বাজারে মোটা ধান পাঁচ’শ আর চিকন ধান চার’শ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। কৃষকরা সরকারী খাদ্য গুদামে ধান বিক্রি করতে পারায়, তাদের ভাল লাভ থাকবে।




Archives

Image
বরিশাল ডিআইজির কার্যালয় থেকে আরও দুই কালনাগিনী উদ্ধার
Image
নোয়াখালীতে প্রকাশ্যে গুলি করে হত্যা চেষ্টা, অস্ত্র জব্দ
Image
বরিশালে বাস ও মাহেন্দ্রার সংঘর্ষ, নারী নিহত
Image
বরিশালে ইজিবাইকের লাইসেন্স নবায়ন শুরু
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেল আটক