Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ২৪, ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে হত দরিদ্র মহিলাদের মাঝে ছাগল বিতরন 
Monday May 6, 2019 , 11:00 am
Print this E-mail this

বরিশালে হত দরিদ্র মহিলাদের মাঝে ছাগল বিতরন


নিজস্ব প্রতিবেদক : ছাগল পালনের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে হতদরিদ্র মহিলা-পুরুষ পরিবারের মধ্যে গবাদী পশু ছাগল বিতরন করা হয়। রোববার দুপুর ১টায় বরিশাল নগরের চাঁদমারী বান্দ রোডস্থ ইন্টারফেইথ কেয়ার সোসাইটি’র (আইসিএস) এর উদ্যোগে হতদরিদ্র মহিলাদের মধ্যে এই গবাদী পশু ছাগল বিতরন করা হয়। বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার প্রায় ২৭ জনের মধ্যে এই ছাগল বিতরন করা হয়। যার অর্থায়ন করেছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)। গবাদী পশু বিতরনের সময় উপস্থিত ছিলেন, বরিশাল বিসিক এর উপ-মহাব্যবস্থাপক (অতি: দায়িত্ব) মোঃ জালিস মাহমুদ, ইন্টারফেইথ কেয়ার সোসাইটি’র নির্বাহী পরিচালক রুকসানা হক, ওয়াইএমসি’র সাধারন সম্পাদক আনন্দ বালা, বরিশাল ১০নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেরী জনসন এবং ন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টাস ফাউন্ডেশনের সাধারন সম্পাদক কিশোর কুমার রায়।




Archives

Image
বরিশালের প্রয়াত বিএনপি নেতা কামরুল আহসান শাহীনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ
Image
বরিশাল সিটি প্রশাসকের সঙ্গে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ
Image
বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা
Image
বরিশাল দক্ষিণ জেলা যুবদল নেতাদের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের তাগিদ রহমাতুল্লাহ্’র
Image
বরিশাল শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে