Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১:১৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » লঞ্চে কেবিন না পাওয়ায় পটুয়াখালীতে লঞ্চ ভাঙচুর 
Monday March 18, 2019 , 10:16 am
Print this E-mail this

লঞ্চে কেবিন না পাওয়ায় পটুয়াখালীতে লঞ্চ ভাঙচুর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : লঞ্চে কেবিন না পাওয়ায় পটুয়াখালী থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি সুন্দরবন-৯ ও এমভি জামাল-৫ লঞ্চ ভাঙচুর করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। রোববার বেলা ১টার দিকে পটুয়াখালী লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে লঞ্চঘাটে ঢাকাগামী লঞ্চের কেবিনের জন্য আসেন জেলা ছাত্রলীগের সভাপতি হাসান সিকদার। তখন লঞ্চের সব কেবিন বুকিং থাকায় কর্তৃপক্ষ লঞ্চে কেবিন দিতে পারেনি। পরে ঘাটে বাঁধা ডাবলডেকার লঞ্চ এমভি সুন্দরবন-৯ ও এমভি জামাল-৫ লঞ্চে ভাঙচুর করেন জেলা ছাত্রলীগের সভাপতি ও তার কর্মী সমর্থকরা। এ বিষয়ে এমভি সুন্দরবন-৯ লঞ্চের সুপারভাইজার রাজ্জাক বলেন, কেবিন না দেয়ায় লঞ্চে ব্যাপক ভাঙচুর করেছে ছাত্রলীগ কর্মীরা। এ সময় তারা লঞ্চের কেরানিসহ স্টাফদের মারধর করে গুরুতর আহত করেছে ও কালেকশনের ক্যাশ ছিনিয়ে নিয়ে গেছে। এর প্রতিবাদে ঘাট ত্যাগ করে লঞ্চ অন্যত্র সরিয়ে নিয়েছি। বিষয়টি মালিক পক্ষকে জানিয়েছি। আমরা ধর্মঘটে যাব। তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সভাপতি হাসান সিকদার বলেন, আমি লঞ্চঘাটে কেবিনের জন্য গিয়েছিলাম। কেবিন পাওয়াতে তাৎক্ষণিক লঞ্চঘাট থেকে চলে আসি। আসার পর জানতে পারি কে বা কারা লঞ্চে ভাঙচুর করেছে। তবে ছাত্রলীগের ওপর ঘটনার দায় চাপানো হচ্ছে। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।




Archives

Image
জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি
Image
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
Image
কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
Image
রাজশাহীতে একটি ফ্ল্যাট থেকে নারীসহ ওসি আটক
Image
সোমবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী