Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ৭, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সমাজের নানা উন্নয়নে কাজ করে যাচ্ছে বরিশালের ‘ফ্রেন্ডস ফর লাইফ’ 
Sunday February 10, 2019 , 7:33 pm
Print this E-mail this

সমাজের নানা উন্নয়নে কাজ করে যাচ্ছে বরিশালের ‘ফ্রেন্ডস ফর লাইফ’


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অনেক সৎ উদ্দেশ্য, লক্ষ্য ও ইচ্ছা নিয়ে ২০১৬ সালে একদল উদ্যমী মানুষের হাত ধরে পথচলা শুরু হয় ভিন্নধর্মী এক সংগঠন, যাদের ভাবনা-চিন্তা শুধুই সমাজের উন্নয়ন নিয়ে। শুরু থেকেই ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কাজ করে আসছে সংগঠনটি। সংগঠনটির নাম ‘ফ্রেন্ডস ফর লাইফ’। রক্তদান কর্মসূচি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বন্যা ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে জামা-কাপড় ও খাদ্যসামগ্রী বিতরণ, দৃষ্টি প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ, দৃষ্টিপ্রতিবন্ধিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, অসহায় রোগীদের পাশে দাঁড়ানোসহ নানা উন্নয়নমূলক কার্যক্রম করে যাচ্ছে সংগঠনটি। মাত্র দুই বছরেই ব্যাপক কাজ করে প্রশংসিত হয়েছে এ সংগঠনটি। ২০১৭ সালে লিভার ও কিডনি রোগে আক্রান্ত ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা গ্রামের মোবাশ্বের হাওলাদারের অসুস্থ স্ত্রী হেনারার চিকিৎসার জন্য আর্থিক সহোযোগিতাও করে এ সংগঠনটি। একই বছরে প্রায় ৬ হাজার বন্যা কবলিত মানুষের মাঝে বস্ত্র ও শুকনা খাবার বিতরণ করে তারা। এছাড়া প্রতি বছরই তারা শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ করে। প্রথমদিকে তাদের সংগঠন পরিচালনা করতে নানা সমস্যার সম্মুখীন হয়। তবে তাদের অদম্য ইচ্ছাশক্তি তাদের হার মানাতে পারেনি আজও অব্ধি। অনেক বাধা বিপত্তির মধ্য দিয়েও তারা ধীরে ধীরে তাদের কাজ চালিয়ে গেছে এবং তারা তাদের উদ্দেশ্য অনুযায়ী সফল হয়েছে। ভবিষ্যতে সমাজের জন্য আরও ভালো ভালো কাজের পরিকল্পনা হাতে নিয়েছে সংগঠনটি। কাজের মাধ্যমে সরকারি অনুমোদিত সংগঠনগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে ‘ফ্রেন্ডস ফর লাইফ’। এছাড়া সংগঠনটির একটি ফেসবুক গ্রুপ আছে। ফেসবুকে বিভিন্ন ইভেন্ট খুলে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। সমাজের উন্নয়নে সব সময় ‘ফ্রেন্ডস ফর লাইফ’ কাজ করে যাবে বলে জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা, মামুনুর রশীদ নোমানী। তিনি বলেন, ‘সবাই যদি সম্মলিত হয়ে একটি কাজ করে সেটা সফল হবেই। আমরা বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকি। মানুষ হিসেবে অন্যের বিপদে পাশে থাকা উচিত। আমরা সুবিধাবঞ্চিত মানুষের জন্য পথে প্রান্তরে ঘুরে ঘুরে কাজ করি। মানুষের সেবা করাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা চাই, আমাদের কাজগুলো দেখে সমাজের অন্যান্য মানুষও উৎসাহিত হোক। যারা যার জায়গা থেকে সবাই সবার সাহায্যের জন্য এগিয়ে আসুক। তাহলে হয়ত আর কোন সমস্যাই থাকবে না।’

বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে ‘ফ্রেন্ডস ফর লাইফ’-কে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন।




Archives

Image
বরিশাল রুপাতলীতে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম’র শুভ উদ্বোধন
Image
ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫
Image
বরিশালে বাল্কহেডের ধাক্কায় সেতু ধস, চলাচল বন্ধ
Image
বরিশাল থেকে যেন কোনো রোগীকে ঢাকায় যেতে না হয় : ড. জিয়াউদ্দিন
Image
বরিশাল মহানগর পুলিশের কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ