Current Bangladesh Time
রবিবার নভেম্বর ২৯, ২০২৬ ৩:১৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলার লালমোহনে মন্দিরের চুরি হওয়া বিগ্রহ উদ্ধার, গ্রেপ্তার ২ 
Saturday November 28, 2026 , 8:17 pm
Print this E-mail this

আসামিকে আদালতে প্রেরণ, মালামাল থানার মালখানায় জমা রাখা হয়েছে

ভোলার লালমোহনে মন্দিরের চুরি হওয়া বিগ্রহ উদ্ধার, গ্রেপ্তার ২


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলার লালমোহন উপজেলায় মন্দির থেকে চুরি হওয়া পিতলের বিভিন্ন বিগ্রহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন-মো. রাজু (২৫) ও মো. মিরাজ (৩৫)। তাদের দুজনের বাড়ি চরফ্যাশন উপজেলায়। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। জানা গেছে, গত ৩ জুলাই উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারের শ্রী শ্রী কৃষ্ণ কালী মন্দিরের ভেতর থেকে পিতলের বিভিন্ন বিগ্রহ চুরি হয়। এ ঘটনায় লালমোহন থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শুক্রবার সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে রাজুকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একইদিন রাতে চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের হালিমাবাদ এলাকা থেকে মিরাজকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মিরাজের বসতঘরের পেছনে মাটির নিচে পুঁতে রাখা একটি সাদা পলিথিনের বস্তা থেকে চুরি হওয়া বিগ্রহের বিভিন্ন খণ্ড উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে একটি বড় পিতলের গোপাল বিগ্রহের পাঁচটি খণ্ড, তিনটি ছোট গোপাল বিগ্রহের ছয়টি খণ্ড এবং রাধা-গোবিন্দ বিগ্রহের বিভিন্ন অংশ। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, গ্রেপ্তারের পর দুই আসামিকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এরপর তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। উদ্ধার করা মালামাল থানার মালখানায় জমা রাখা হয়েছে।




Archives

Image
বরিশালে খেলনা গাড়ির ভেতরে লুকানো ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
Image
ভোলার লালমোহনে মন্দিরের চুরি হওয়া বিগ্রহ উদ্ধার, গ্রেপ্তার ২
Image
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন ববি শিক্ষার্থীরা
Image
প্রান্তিক মৃৎশিল্পীদের মৃৎসামগ্রী নির্মাণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
Image
বরিশালে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ-হামলা, দেশীয় অস্ত্রসহ আটক ৪