Current Bangladesh Time
রবিবার নভেম্বর ২৯, ২০২৬ ২:১৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ 
Saturday November 28, 2026 , 6:19 pm
Print this E-mail this

‘বন্ধুত্ব চিরকাল’-স্লোগানকে ধারণ করে ‘চিরন্তন ফ্রেন্ডস সার্কেল’ প্রতিষ্ঠা

‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও সমাজকর্মী মোঃ মামুন-অর-রশিদ। ২০১৩ সালে তার হাতেই প্রতিষ্ঠিত বন্ধুত্বপূর্ণ সংগঠন ‘চিরন্তন ফ্রেন্ডস সার্কেল’ তাঁকে এ সম্মাননায় ভূষিত করে। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে বরিশাল নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা তাঁর হাতে এই পদক তুলে দেন। এর আগে শুক্রবার বিকেল ৩টায় নগরীর চাঁদমারী ঘাট থেকে একটি নৌযানে করে কাটাচামচ বিনোদন স্পটের উদ্দেশে যাত্রা করেন চিরন্তন ফ্রেন্ডস সার্কেলের সদস্যরা। সেখানে পৌঁছে সদস্যদের অংশগ্রহণে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী ‘অন্ধের হাঁড়ি ভাঙা’ খেলা। খেলাধুলা, হাসি-আড্ডা ও আনন্দঘন সময় কাটানোর মধ্য দিয়ে সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হয়। সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় ইসলামী সাংস্কৃতিক আড্ডা। এতে সঙ্গীত পরিবেশন করে সুফিয়ানা নাশিদ ব্যান্ড দল। তাদের পরিবেশনায় আড্ডাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উপভোগ্য। পরে নৌযানে করে বরিশালে ফিরে নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজন করা হয় দারসুল হাদিস, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন-চিরন্তন ফ্রেন্ডস সার্কেলের সভাপতি মোঃ নেয়ামত উল্লাহ, সাধারণ সম্পাদক এন.আই মুরাদ, সাবেক সভাপতি এএসএম আকরাম, নাজমুল হক, নিয়াজ আল মামুন, সিনিয়র সদস্য মাওলানা মোঃ মাইনুদ্দিন, মাওলানা আল আমিনসহ সংগঠনের প্রায় ৩০ জন সদস্য। অনুষ্ঠানে বক্তারা বলেন, চিরন্তন ফ্রেন্ডস সার্কেল প্রতিষ্ঠার মধ্য দিয়ে মোঃ মামুন-অর-রশিদ দীর্ঘদিন ধরে যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ ও সাংগঠনিক বন্ধন তৈরিতে ভূমিকা রেখেছেন, এই পদক তারই স্বীকৃতি। সংগঠনের প্রতিষ্ঠাতাকে তারই গড়ে তোলা সংগঠনের পক্ষ থেকে সম্মানিত করতে পেরে সদস্যরা গর্বিত। সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় মোঃ মামুন-অর-রশিদ সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, একটি সংগঠন প্রতিষ্ঠা করা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সেই সংগঠনের সদস্যদের মধ্যে ভালোবাসা, আস্থা ও ঐক্য ধরে রাখা। চিরন্তন ফ্রেন্ডস সার্কেল তার কাছে শুধু একটি সংগঠন নয়, এটি ভালোবাসা, স্মৃতি, আন্তরিকতা ও পারস্পরিক নির্ভরতার একটি পরিবার। এ সম্মাননা তার কাছে বিশেষ আবেগ ও ভালবাসার। উল্লেখ্য, মোঃ মামুন-অর-রশিদ জাতীয় দৈনিক বর্তমান’র বরিশাল ব্যুরো চিফ, বরিশাল বাণীর প্রকাশক ও সম্পাদক এবং দৈনিক দক্ষিণাঞ্চলের বিশেষ প্রতিনিধি। পাশাপাশি তিনি জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি, অনলাইন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জেলা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক হিসেবে সাংবাদিকদের পেশাগত অধিকার, ঐক্য ও কল্যাণে কাজ করছেন। ১৯৮৪ সালে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাদলপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ২০০৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করার পর বেসরকারি চাকরির পাশাপাশি সাহিত্যচর্চা ও সাংবাদিকতায় মনোনিবেশ করেন। লেখালেখির স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়েও একাধিক পদক ও সম্মাননা অর্জন করেছেন তিনি। ‘বন্ধুত্ব চিরকাল’-স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠা করেছিলেন চিরন্তন ফ্রেন্ডস সার্কেল।




Archives

Image
বরিশালে খেলনা গাড়ির ভেতরে লুকানো ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
Image
প্রান্তিক মৃৎশিল্পীদের মৃৎসামগ্রী নির্মাণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
Image
বরিশালে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ-হামলা, দেশীয় অস্ত্রসহ আটক ৪
Image
বরিশালে হাসপাতালের সাবস্টেশনের বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, আটক ২
Image
বরিশালে পরিত্যক্ত অবস্থায় দুটি হাতবোমা উদ্ধার