Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২৩, ২০২৬ ৭:২৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের প্রয়াত বিএনপি নেতা কামরুল আহসান শাহীনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ 
Monday November 23, 2026 , 6:47 pm
Print this E-mail this

রাজনৈতিক ও আইনজীবী অঙ্গনে তাঁর দীর্ঘদিনের ভূমিকা এবং সাংগঠনিক অবদান স্মরণীয়

বরিশালের প্রয়াত বিএনপি নেতা কামরুল আহসান শাহীনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট আইনজীবী ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কামরুল আহসান শাহীনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ ২৩ নভেম্বর। ২০১৪ সালের ২৩ নভেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি বরিশাল নগরীর মল্লিক রোডের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক ডা. আব্দুস সোবাহানের ছেলে ছিলেন। কামরুল আহসান শাহীন বরিশালের রাজনৈতিক ও আইনজীবী অঙ্গনে পরিচিত মুখ ছিলেন। তিনি দীর্ঘদিন বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ৫ অক্টোবর মজিবর রহমান সরোয়ারকে সভাপতি এবং অ্যাডভোকেট কামরুল আহসান শাহীনকে সাধারণ সম্পাদক করে গঠিত ১৭১ সদস্যের মহানগর বিএনপির কমিটিতেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। রাজনীতির পাশাপাশি আইন পেশায়ও তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। তিনি বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএনপি সরকারের সময় বরিশালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। আইনজীবী ও রাজনৈতিক মহলে তিনি পিপি শাহীন নামেও পরিচিত ছিলেন। আইন ও রাজনীতির পাশাপাশি ক্রীড়াঙ্গনেও তাঁর পরিচিতি ছিল। আশির দশকে আবাহনী ও ওয়ারীসহ দেশের বিভিন্ন শীর্ষ ক্লাবের হয়ে গোলরক্ষক হিসেবে ফুটবল খেলেছেন তিনি। শারীরিক গঠনচর্চা ও খেলাধুলার প্রতিও তাঁর বিশেষ আগ্রহ ছিল। ২০১৪ সালের ২২ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরদিন বাদ আসর বরিশাল জিলা স্কুল মাঠে জানাজা শেষে নগরীর মুসলিম গোরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে তৎকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন। বরিশালের রাজনৈতিক ও আইনজীবী অঙ্গনে তাঁর দীর্ঘদিনের ভূমিকা এবং সাংগঠনিক অবদান স্মরণীয় হয়ে রয়েছে।




Archives

Image
বরিশালের প্রয়াত বিএনপি নেতা কামরুল আহসান শাহীনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ
Image
বরিশাল সিটি প্রশাসকের সঙ্গে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ
Image
বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা
Image
বরিশাল দক্ষিণ জেলা যুবদল নেতাদের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের তাগিদ রহমাতুল্লাহ্’র
Image
বরিশাল শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে