Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১৫, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » চিকিৎসাসেবা ও মানবিকতায় প্রশংসিত ডা.ইকবালুর রহমান সেলিমের জন্মদিন আজ 
Sunday November 15, 2026 , 11:19 am
Print this E-mail this

চিকিৎসাসেবা, শিক্ষকতা ও মানবিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে আসছেন

চিকিৎসাসেবা ও মানবিকতায় প্রশংসিত ডা.ইকবালুর রহমান সেলিমের জন্মদিন আজ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আজ ১৫ নভেম্বর, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক, ইসলামীয়া স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. এস এম ইকবালুর রহমান সেলিমের জন্মদিন। চিকিৎসাসেবা, শিক্ষকতা ও মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে আসছেন তিনি। বরিশাল অঞ্চলে চিকিৎসক হিসেবে পরিচিতি অর্জনের পাশাপাশি বিশেষ করে বাকেরগঞ্জের মানুষের কাছে তিনি ‘সেলিম ডাক্তার’ নামে সমধিক পরিচিত। তার জন্ম বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া গ্রামে। শৈশব ও বেড়ে ওঠা বাকেরগঞ্জের মাটিতেই। পেশাগত জীবনে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এছাড়া ইসলামী ব্যাংক হাসপাতাল ও রাহাত আনোয়ার হাসপাতালেও দায়িত্ব পালন করেছেন। চিকিৎসা পেশার পাশাপাশি সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নানা উদ্যোগের জন্যও আলোচিত ডা. সেলিম। ইসলামী মনোভাবাপন্ন অরাজনৈতিক ব্যক্তি হিসেবেই তাকে বেশি মানুষ চিনে। কয়েকজন সমাজ সচেতন ব্যক্তিকে নিয়ে স্বঅর্থায়নে গড়েছিলেন ফ্রি ফ্রাইডে ক্লিনিক। বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি চক্ষু ক্যাম্প, ফ্রি সুন্নতে খাৎনা ক্যাম্প সহ নানা সেবা দিয়ে যাচ্ছেন বহু বছর ধরে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতাল, রাহাত আনোয়ার হাসপাতাল, পলি ডায়াগনস্টিক ও ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতালে তার কাছে গিয়ে হাজার হাজার মানুষ বিভিন্ন সময়ে চিকিৎসায় পরামর্শ ও সহযোগিতা পেয়েছেন। স্কুল, কলেজ, মসজিদ ও মাদরাসার সাথে তার একটি নিবিড় সম্পর্ক রয়েছে।বর্তমানে তিনি বরিশাল ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সময়ে বিনামূল্যে চিকিৎসাসেবা ও জনকল্যাণমূলক উদ্যোগে তার সম্পৃক্ততা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। একজন চিকিৎসক ও শিক্ষক হিসেবে তার দীর্ঘ কর্মজীবন যেমন মানুষের চিকিৎসাসেবায় অবদান রেখেছে, তেমনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ তাকে আলাদা পরিচিতি দিয়েছে। জন্মদিনে ডা. এস এম ইকবালুর রহমান সেলিমের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর কর্মময় জীবন কামনা করেছেন তার শুভানুধ্যায়ী, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী।




Archives

Image
চিকিৎসাসেবা ও মানবিকতায় প্রশংসিত ডা.ইকবালুর রহমান সেলিমের জন্মদিন আজ
Image
বরিশালে অটোরিকশার ব্যাটারি চুরির সময় হাতেনাতে চোর ধরলো পুলিশ
Image
ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা
Image
বরিশালের দুই কলেজ জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার
Image
প্রতিবাদের খেসারত : বরিশালে ফরম পূরণের দিনে বহিষ্কারের শিকার নার্সিং শিক্ষার্থী