Current Bangladesh Time
বুধবার অক্টোবর ৭, ২০২৬ ১০:১০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » হলুদ অটো রিকশার বিরুদ্ধে বিসিসি’র বিশেষ অভিযান 
Wednesday October 7, 2026 , 5:21 pm
Print this E-mail this

নকশাবিহীন, লাইসেন্সবিহীন ও অবৈধ হলুদ অটো রিকশা বন্ধে

হলুদ অটো রিকশার বিরুদ্ধে বিসিসি’র বিশেষ অভিযান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মহানগরে লাইসেন্সবিহীন, কাগজপত্রবিহীন ও অবৈধ হলুদ ব্যাটারিচালিত অটো রিকশার বিরুদ্ধে শুদ্ধি অভিযানে নেমেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টা থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন বরিশাল সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখার পরিদর্শক আতিকুর রহমান এবং সুপার মাইনুল ইসলাম। সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, নগরবাসীর নিরাপত্তা ও যানজট নিরসনের লক্ষ্যে এবং বৈধ কাগজপত্র ছাড়া অবৈধভাবে চলাচলকারী হলুদ অটো রিকশা বন্ধের উদ্দেশ্যে এই বিশেষ অভিযান চলমান রয়েছে। অভিযানে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় বেশ কয়েকটি যানবাহন আটক ও জরিমানা করা হয়। বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ নগরবাসীকে জানিয়েছে, নকশাবিহীন, লাইসেন্সবিহীন ও অবৈধ হলুদ অটো রিকশা চলাচল সম্পূর্ণ বন্ধে লাইসেন্স শাখা কর্তৃক নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপ্রীতিকর পরিস্থিতি ও আইনি জটিলতা এড়াতে বৈধ কাগজপত্র নিয়ে চলাচলের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।




Archives

Image
বরিশাল জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারের বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
Image
হলুদ অটো রিকশার বিরুদ্ধে বিসিসি’র বিশেষ অভিযান
Image
ধর্ষণের পর রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
Image
পিরোজপুরের কাউখালীতে জেলে পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ
Image
বরিশাল জেলা পরিষদের ১০ কোটি ৮৩ লাখ টাকা ফেরত দিচ্ছে না ন্যাশনাল ব্যাংক