Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি 
Friday September 18, 2026 , 2:27 pm
Print this E-mail this

প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, বৈদ্যুতিক শক সার্কিটে অগ্নিকাণ্ড

কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা। এসময় আগুন নেভাতে গিয়ে তিনজন আহত হন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৪টায় উপজেলার কৈখালী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, কসমেটিক্স দোকানদার ফিরোজ, ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসায়ী মন্টু, কসমেটিক্সের গুদাম মালিক সবুজ খান, অপটিক্যাল ফাইবারের হাসান মৃধার অফিস, মুদি দোকানী লিটন, মতি মোল্লা, লিটন মুন্সী, টিভি সার্ভিসিং সেন্টার আ. কাদের। ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।  স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনের সূত্রপাত ঘটে বাজারের ফিরোজের কসমেটিক্সের দোকান থেকে। পরে বাজারের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঠালিয়া ও পার্শ্ববর্তী ভাণ্ডারিয়া উপজেলার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন। এসময় ব্যবসায়ীদের আর্থিক সহায়তা ও ঘর তোলার জন্য ডেউটিন দেওয়ার আশ্বাস দেন। কাঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খলিলুর রহমান জানান, প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শক সার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত নির্ধারণ করা যায়নি।




Archives

Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি
Image
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
Image
কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
Image
রাজশাহীতে একটি ফ্ল্যাট থেকে নারীসহ ওসি আটক