Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ২৫, ২০২৬ ১০:৫০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » সাব-লিড-১ » বরিশাল বাজাররোড মাদ্রাসার মুহাদ্দিস নেছার উদ্দিনের শয্যাপাশে রহমাতুল্লাহ 
Wednesday August 19, 2026 , 7:39 pm
Print this E-mail this

গুরুতর আহত অবস্থায় ইতোমধ্যে তার প্রায় ৫টি অপারেশন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে

বরিশাল বাজাররোড মাদ্রাসার মুহাদ্দিস নেছার উদ্দিনের শয্যাপাশে রহমাতুল্লাহ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বরিশালের বাজার রোড মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মুফতি নেছার উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। দুর্ঘটনার পর মুফতি নেছার উদ্দিনকে ঢাকার শ্যামলীর অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত অবস্থায় ইতোমধ্যে তার প্রায় পাঁচটি অপারেশন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। হাসপাতালে গিয়ে মুফতি নেছার উদ্দিনের চিকিৎসার খোঁজখবর নেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। তিনি তার শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় আহত মুফতি নেছার উদ্দিনের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। মুফতি নেছার উদ্দিনের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা।




Archives

Image
বরিশাল হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য মনোনীত আফরোজা নাসরীন
Image
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি
Image
বরিশালে ৩ প্রেমিকার হাতে ধোলাই খেয়ে থানায় যুবক
Image
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় বরিশাল শেবাচিম মসজিদে হচ্ছে না ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ
Image
বরিশালে গাঁজা সম্রাট রফিকসহ গ্রেপ্তার ৬