Current Bangladesh Time
বুধবার আগস্ট ২৬, ২০২৬ ৪:০৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে আমন মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর মনিটরিং 
Sunday August 23, 2026 , 7:17 pm
Print this E-mail this

মাঠপর্যায়ে সরকারি গোডাউন এবং খুচরা ডিলারদের দোকান নিয়মিত তদারকি করছেন কৃষি কর্মকর্তারা

পিরোজপুরের কাউখালীতে আমন মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর মনিটরিং


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে চলতি আমন মৌসুমে সারের মজুদ পরিস্থিতি স্বাভাবিক রাখা ও কৃষক পর্যায়ে নির্ধারিত দামে সার সরবরাহ নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা কৃষি অফিস। মাঠপর্যায়ে সরকারি গোডাউন এবং খুচরা ডিলারদের দোকান নিয়মিত তদারকি করছেন কৃষি কর্মকর্তারা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষকের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে সার্বক্ষণিক কাজ করছে কৃষি বিভাগ। কোনো ধরনের হয়রানি ছাড়াই নির্ধারিত মূল্যে সার নিশ্চিত করতে বিসিআইসি ডিলারদের গোডাউন ও খুচরা সারের দোকান পরিদর্শনের পাশাপাশি সারের মজুদ, বিক্রয় রেজিস্টার ও মূল্যতালিকা পর্যবেক্ষণ করা হচ্ছে। উপজেলার জয়কুল গ্রামের কৃষক মোঃ শাহিন জানান, তিনি স্থানীয় দোকান থেকে সরকারি নির্ধারিত দামেই রাসায়নিক সার কিনতে পেরেছেন এবং এতে তিনি সন্তুষ্ট। বিসিআইসি ডিলার মেসার্স এফ রহমান অ্যান্ড ব্রাদার্স এবং খুচরা বিক্রেতা মোঃ রফিক বলেন, কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত গোডাউন ও দোকান পরিদর্শন করে রেজিস্টার খাতা পর্যবেক্ষণসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার জানান, উপজেলার প্রায় সকল আবাদযোগ্য জমি আমন চাষের আওতায় আনা হয়েছে এবং চাহিদা অনুযায়ী সার সরবরাহ করা হচ্ছে। উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস বলেন, “সারের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রাখতে আমরা নিয়মিত মনিটরিং করছি। কাউখালীতে সারের কোনো ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই। ধারাবাহিক তদারকির অংশ হিসেবে রবিবার (২৩ আগস্ট) উপজেলার বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়েছে। কৃষি বিভাগের এ ধরনের প্রশাসনিক তৎপরতায় চলতি আমন মৌসুমে সারের ভোগান্তি দূর হবে এবং ন্যায্যমূল্যে সার পাওয়ার বিষয়টি নিশ্চিত হবে বলে মনে করছেন স্থানীয় কৃষকরা।




Archives

Image
বরিশাল হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য মনোনীত আফরোজা নাসরীন
Image
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি
Image
বরিশালে ৩ প্রেমিকার হাতে ধোলাই খেয়ে থানায় যুবক
Image
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় বরিশাল শেবাচিম মসজিদে হচ্ছে না ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ
Image
বরিশালে গাঁজা সম্রাট রফিকসহ গ্রেপ্তার ৬