Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ১৫, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল মহানগর পুলিশের কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ 
Thursday August 6, 2026 , 5:10 pm
Print this E-mail this

বরিশাল মহানগর পুলিশে দুবার এবং খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন

বরিশাল মহানগর পুলিশের কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মহানগর পুলিশের ২২তম কমিশনার হিসেবে যোগ দিলেন ডিআইজি আবু রায়হান মুহম্মদ সালেহ। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরে ডিআইজি-প্রশাসন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বরিশাল মহানগর পুলিশে দুবার উপ-কমিশনার হিসেবে এবং খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তবে জনাব আবু রায়হান মুহম্মদ সালেহ বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার হিসেবেও একাধিকবার দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) দায়িত্ব গ্রহণের পর পরই বিএমপি’র নতুন কমিশনার তার ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক সহ কিছু দিক নির্দেশনাও প্রদান করেছেন বলে জানা গেছে। এর আগে জনাব আশিক সাঈদ বরিশাল মহানগর পুলিশের কমিশনার হিসেবে যোগ দিলেও এক মাসের মধ্যেই তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি হয়ে যান। গত ৭ জুলাই সাবেক পুলিশ কমিশনার বদলি হয়ে যাবার পরে টানা একমাস বরিশাল মহানগর পুলিশে কোন কমিশনার ছিল না।




Archives

Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
Image
পিরোজপুরের কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা
Image
প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালুর বিষয়টি ঘিরে উত্তপ্ত বরিশাল মডেল কলেজ
Image
বরিশাল বিএম কলেজের ছাত্রী নুসরাত জাহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড