Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ১৫, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে মেঘনায় ট্রলারডুবি 
Monday July 13, 2026 , 5:27 pm
Print this E-mail this

নেতাকর্মীরা কেউ আহত, নিহত বা নিখোঁজ হননি, নিরাপদে উদ্ধার

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে মেঘনায় ট্রলারডুবি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচিতে যাওয়ার পথে বিএনপির নেতাকর্মীদের বহনকারী একটি ট্রলার মেঘনা নদীতে ডুবে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের মেঘনা নদীর বাউশিয়া অংশে এ ঘটনা ঘটে। হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোকন দপ্তরি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বরিশাল নগরীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ ও বিএনপির সাংগঠনিক সভায় অংশ নিতে বিএনপি নেতাকর্মীরা লঞ্চযোগে বরিশালে রওয়ানা হন। পথে লঞ্চটি মেঘনা নদীর চরে আটকে যায়। এজন্য নেতাকর্মীরা ট্রলার ও বোটযোগে চরে আটকে যাওয়া লঞ্চ থেকে ফিরছিলেন। এসময় প্রায় ৩০ নেতাকর্মী নিয়ে একটি ট্রলার নদীর কিনারায় এসে ডুবে যায়। বিএনপির এ নেতা আরও বলেন, ট্রলার ডুবে গেলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। নেতাকর্মীদের কেউ আহত, নিহত বা নিখোঁজ হননি। তাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।




Archives

Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
Image
পিরোজপুরের কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা
Image
প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালুর বিষয়টি ঘিরে উত্তপ্ত বরিশাল মডেল কলেজ
Image
বরিশাল বিএম কলেজের ছাত্রী নুসরাত জাহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড