Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ১৬, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন 
Saturday July 4, 2026 , 7:39 pm
Print this E-mail this

‘গাছ লাগান পরিবেশ বাঁচান’-এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন প্রকারের ফলদ ও ঔষধী গাছ রোপন

বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহীনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।শনিবার (জুলাই ৪) বিকাল সাড়ে ৫ টায় কাউনিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন-বরিশাল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান ও বরিশাল জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ তৌফিকুল ইসলাম ইমরানসহ ওয়ার্ড ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’-এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন প্রকারের ফলদ ও ঔষধী গাছ রোপন করেন এ্যাড. আবুল কালাম শাহীন। এ্যাড. আবুল কালাম শাহীন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর আওতায় সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে একযোগে ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানো হচ্ছে। গাছ পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা আমাদের মানুষের জন্য অনেক উপকারী। তাই আসুন আমরা বেশি বেশি পরিবেশ বান্ধব বৃক্ষরোপন করি এবং আমাদের পরিবেশকে বাঁচাই।




Archives

Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
Image
পিরোজপুরের কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা