Current Bangladesh Time
রবিবার আগস্ট ৩০, ২০২৬ ১১:০৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ভিক্ষুক সেজে মা-ছেলের আশ্রয়, কুপিয়ে সর্বস্ব লুটে নেয়ার চেষ্টা 
Saturday July 4, 2026 , 8:11 pm
Print this E-mail this

বৃদ্ধাকে শেবাচিম হাসপাতালে প্রেরণ, বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন

বরিশালে ভিক্ষুক সেজে মা-ছেলের আশ্রয়, কুপিয়ে সর্বস্ব লুটে নেয়ার চেষ্টা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ভিক্ষুক সেজে বিধবা বৃদ্ধার ঘরে আশ্র‍য় নিয়ে সর্বস্ব লুটে নেয়ার চেষ্টা করেছে এক মা-ছেলে। এতে বাধা দেয়ায় ওই বৃদ্ধাকে ধারালো বটি দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (জুলাই ১) দিবাগত মধ্যরাতে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের মক্ররোম প্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে শুক্রবার (জুলাই ৩) দিবাগত মধ্যরাতে অভিযুক্ত মা ও ছেলেকে আটক করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ। আটকরা হলেন-বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইচাগুড়ি গ্রামের বাসিন্দা রুমা বেগম ও তার ছেলে শাকিল। অন্যদিকে আহত বৃদ্ধা সাফিয়া বেগম (৭০) একই ইউনিয়নের মক্ররোম প্রতাপ গ্রামের মৃত ফুল শরিফের স্ত্রী। পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, সাফিয়া বেগমের এক ছেলে ও এক মেয়ে ঢাকায় বসবাস করায় তিনি বাড়িতে একাই থাকতেন। গত বুধবার সন্ধ্যায় ভিক্ষুকের বেশে সাফিয়ার বাড়িতে এসে রাতের জন্য আশ্রয় চান রুমা বেগম ও তার ছেলে শাকিল। সরল বিশ্বাসে বৃদ্ধা সাফিয়া তাদের নিজের ঘরে থাকার আশ্রয় দেন। কিন্তু মধ্যরাতে মা-ছেলে মিলে সাফিয়ার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। টের পেয়ে বৃদ্ধা চিৎকার দিলে অভিযুক্তরা ঘরে থাকা ধারালো বটি দিয়ে তার পেটে আঘাত করে পালিয়ে যায়। ওই রাতেই বৃদ্ধাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট